মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালগঞ্জ পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড ও কল্যাণসভা অনুষ্ঠিত

মুক্তির ১২ দিনেই ৫০০ কোটির ক্লাবে দৃশ্যম ৩, অজয় দেবগণের নতুন রেকর্ড

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা : ডুবে গেল ২ পণ্যবাহী জাহাজ

জয়ের সুবাস ছড়িয়েও আফগানিস্তানের সঙ্গে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে

কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় দুর্গোৎসবের প্রস্তুতি: সম্প্রীতি বজায় রাখার আহ্বান

মুকসুদপুরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার দাপট: যানজট ও নিরাপত্তাহীনতায় স্থবির নগর জীবন

সীতাকুণ্ডে ট্রেনের বগিতে আগুন

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে চট্টলা এক্সপ্রেস!

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে (বিদ্যুৎ উৎপাদনকারী বগি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেল পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১৭টি বগি নিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাতটার দিকে ট্রেনটি বিএমএ গেট এলাকায় পৌঁছালে শীতাতপ নিয়ন্ত্রিত চ বগির সামনে থাকা পাওয়ার কারটিতে হঠাৎ আগুন ধরে যায়। ট্রেনের এক বয়স্ক যাত্রী ওয়াশরুমে গিয়ে প্রথম আগুন দেখতে পান এবং চিৎকার শুরু করলে তাৎক্ষণিক ট্রেনটি থামানোর সংকেত দেওয়া হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ট্রেনের কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা মিলে আগুন লাগা বগি ও চ বগিটি বিচ্ছিন্ন করে ফেলেন। অক্ষত বগিগুলো সরিয়ে দ্রুত ফৌজদারহাট স্টেশনে নিয়ে যাওয়া হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহসান হাবিব জানান, চলন্ত অবস্থায় পাওয়ার কারে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ব্যবস্থা নেন। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

স্থানীয় বাসিন্দা বজলুর রহমান জানান, ট্রেনের ভেতর থেকে যাত্রীদের বাঁচার আকুতি ও চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজে সহযোগিতা করেন। অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে নিচে নেমে পড়েন।

রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ জানান, ক্ষতিগ্রস্ত বগি দুটি সরিয়ে নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে বিকল্প দুটি বগি ফৌজদারহাট স্টেশনে এনে ট্রেনের সঙ্গে সংযুক্ত করার পর সেটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বর্তমানে বিএমএ গেট এলাকায় ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প লেনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

বিষয় : সীতাকুণ্ড ট্রেন আগুন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে চট্টলা এক্সপ্রেস!

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে (বিদ্যুৎ উৎপাদনকারী বগি) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেল পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ১৭টি বগি নিয়ে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাতটার দিকে ট্রেনটি বিএমএ গেট এলাকায় পৌঁছালে শীতাতপ নিয়ন্ত্রিত চ বগির সামনে থাকা পাওয়ার কারটিতে হঠাৎ আগুন ধরে যায়। ট্রেনের এক বয়স্ক যাত্রী ওয়াশরুমে গিয়ে প্রথম আগুন দেখতে পান এবং চিৎকার শুরু করলে তাৎক্ষণিক ট্রেনটি থামানোর সংকেত দেওয়া হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ট্রেনের কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য এবং স্থানীয় বাসিন্দারা মিলে আগুন লাগা বগি ও চ বগিটি বিচ্ছিন্ন করে ফেলেন। অক্ষত বগিগুলো সরিয়ে দ্রুত ফৌজদারহাট স্টেশনে নিয়ে যাওয়া হয়।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহসান হাবিব জানান, চলন্ত অবস্থায় পাওয়ার কারে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ব্যবস্থা নেন। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

স্থানীয় বাসিন্দা বজলুর রহমান জানান, ট্রেনের ভেতর থেকে যাত্রীদের বাঁচার আকুতি ও চিৎকার শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধারকাজে সহযোগিতা করেন। অনেক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে নিচে নেমে পড়েন।

রেল পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ জানান, ক্ষতিগ্রস্ত বগি দুটি সরিয়ে নেওয়া হয়েছে। চট্টগ্রাম থেকে বিকল্প দুটি বগি ফৌজদারহাট স্টেশনে এনে ট্রেনের সঙ্গে সংযুক্ত করার পর সেটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বর্তমানে বিএমএ গেট এলাকায় ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বিকল্প লেনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো