মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো

অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক

ফের ফেরি দূর্ঘটনাঃ কালুরঘাটে কর্ণফুলীতে পড়ে গেলো ট্রাক

চট্টগ্রামের কালুরঘাট এলাকায় ফেরিতে ওঠার সময় একটি পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বোয়ালখালী উপজেলার প্রান্তে অবস্থিত ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রাকটি লোহাগাড়া উপজেলা থেকে মালামাল খালাস করে চট্টগ্রাম নগরীর সিঅ্যান্ডবি এলাকায় ফেরার পথে ছিল। ফেরিতে ওঠার জন্য পন্টুনে প্রবেশ করার সময় হঠাৎ করেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে ট্রাকটি রেলিং ভেঙে নদীতে তলিয়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ট্রাকে একমাত্র চালক মো. ওসমান (৩৫) ছিলেন। ট্রাকটি নদীতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং সাঁতরে নিরাপদে তীরে পৌঁছান। তবে এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মাথায় গভীর ক্ষত হওয়ায় সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত থাকলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ফেরিঘাটে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। এর আগে গত ২৫ মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়, যেখানে অন্তত ২৬ জন নিহত হন।

কালুরঘাটের এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি না ঘটলেও ফেরি পারাপারের সময় চালকদের আরও সতর্কতা অবলম্বন এবং পন্টুনের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বর্তমানে নদীতে তলিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ফের ফেরি দূর্ঘটনাঃ কালুরঘাটে কর্ণফুলীতে পড়ে গেলো ট্রাক

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো