দেশের ক্রিকেট ভেন্যুগুলোতে আন্তর্জাতিক মানের আধুনিক ও সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করতে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীতে আনসার সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির প্রধান লক্ষ্য হলো দেশের ক্রীড়াঙ্গনের নিরাপত্তা ব্যবস্থাপনাকে একটি প্রাতিষ্ঠানিক ও পেশাদার কাঠামোর আওতায় আনা। এর মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচসহ বড় পরিসরের ক্রিকেট আয়োজনগুলো আরও নির্বিঘ্ন হবে এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা যুগোপযোগী হয়ে উঠবে।
অনুষ্ঠানে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বিসিবির সঙ্গে আমাদের দীর্ঘদিনের সহযোগিতা এই সমঝোতার মাধ্যমে একটি সুসংগঠিত কাঠামো পেল। তিনি আশা প্রকাশ করেন, আধুনিক ও দক্ষ নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিসিবির সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ বলেন, খেলোয়াড়, কোচ ও দর্শকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনার বিকল্প নেই। তিনি জানান, এই চুক্তির আওতায় প্রশিক্ষিত আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা আরও জোরদার হবে।
নতুন সমঝোতা অনুযায়ী, বরিশাল, বগুড়া, রাজশাহী, ফতুল্লা, পূর্বাচল, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের ৭টি গুরুত্বপূর্ণ স্টেডিয়ামে মোট ২৭২ জন অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হবে। উল্লেখ্য যে, এর আগে ঢাকার মিরপুর, কক্সবাজার ও সিলেট স্টেডিয়ামে ১০৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করে আসছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এবং হেড অব সিকিউরিটি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী শামিম ফরহাদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন