মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আইনি প্রক্রিয়ায় সমাধান খুঁজছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার

খেলতে না পারার কষ্ট আছে, তবে আফসোস নেই : সাকিব আল হাসান

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

২০২৪ সালের সেপ্টেম্বরে কানপুরে ভারতের বিপক্ষে টেস্ট খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। রাজনৈতিক পটপরিবর্তন ও নানামুখী আইনি জটিলতায় প্রায় দুই বছর ধরে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটসহ জাতীয় দলের কোনো ম্যাচেই দেখা মেলেনি তাঁর। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জাতীয় দল, দেশের ফেরা এবং তাঁর বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই বিশ্ব অলরাউন্ডার।

জাতীয় দলের খেলা মিস করেন কিনা—এমন প্রশ্নের জবাবে সাকিব অকপটে স্বীকার করেন যে, দেশের হয়ে মাঠ মাতানোর অনুভূতি অন্যরকম। তিনি বলেন, হ্যাঁ, সেটা তো যে কেউই মিস করবে। ধরুন এই যে মুশফিক ভাই বা আরও আগের হাবিবুল বাশার ভাইয়ের কথা যদি বলি— যারা জাতীয় দলে খেলেছেন, দল থেকে বেরিয়ে প্রত্যেকেই সেটা মিস করেন— এটাই স্বাভাবিক। এটি একটি বিশেষ জায়গা।

সব খেলোয়াড় স্বাভাবিক প্রক্রিয়ায় মাঠ থেকে অবসর নিলেও সাকিবের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। রাজনৈতিক কারণে তিনি যেমন দেশে ফিরতে পারছেন না, তেমনি দেশের জার্সিতেও নামতে পারছেন না। তবে টেলিভিশনে দলের খেলা দেখে মনে কোনো আফসোস কাজ করে না বলে জানান তিনি। কিছুটা রসিকতার ছলে সাকিব বলেন,

সেটা (কষ্ট) তো অবশ্যই। তবে আফসোস কখনো লাগেনি। টেলিভিশনে দলের খেলা দেখেও কখনো মনে হয় না যে আমি তো খেলছি না! কয়েকবার সাসপেন্ড-টাসপেন্ড হয়ে অভ্যাস হয়ে গেছে মনে হয় (হাসি)। ওইটা মিস করি না। হ্যাঁ, খেলতে পারছি না, এটার কষ্ট তো আছেই।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা জানালেও পরে সেটির কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। তবে নিজের বর্তমান আইনি অবস্থান সম্পর্কে সাকিব নিজেই ধোঁয়াশা পরিষ্কার করেছেন।

সাকিব জানান, তিনি দেশে ফেরার জন্য আগের চেয়ে ভালো অবস্থানে আছেন এবং আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। খুব দ্রুতই সংকটের আংশিক সমাধান হবে আশা প্রকাশ করে তিনি বলেন, আগের কোনো অবস্থায় নেই। আমি আইনগতভাবে যা করা সম্ভব করছি। আশা করি, অন্তত একটা বিষয় খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। খুবই তাড়াতাড়ি। এরপর থাকবে দুটা কেস।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। ওই বছরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে অবসরের ইচ্ছা প্রকাশ করে দুবাই পর্যন্ত এলেও, শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত জটিলতায় তাঁর আর দেশে ফেরা হয়নি।

বিষয় : বাংলাদেশ ক্রিকেট সাকিব আল হাসান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

খেলতে না পারার কষ্ট আছে, তবে আফসোস নেই : সাকিব আল হাসান

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো