বিশ্বকাপ মানেই বিশেষ কিছু, আর সেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে কোনো খামতি রাখতে চাইছে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক লিওনেল মেসি এবং তাঁর দেহরক্ষী খ্যাত রদ্রিগো দি পল শুরু করেছেন বিশেষ রুটিন। ইন্টার মায়ামিতে একীভূত হওয়ার পর এবার নিজেদের রসায়নকে অনন্য উচ্চতায় নিতে ক্লাবের বাইরেও কঠোর পরিশ্রম করছেন এই দুই তারকা।
সম্প্রতি লো দেল পোলো অনুষ্ঠানে হাজির হয়ে দি পল তাঁদের প্রস্তুতির গোপন কথা ফাঁস করেন। তিনি জানান, গত দুই-তিন মাস ধরে ক্লাবের নিয়মিত সেশনের বাইরেও তাঁরা প্রতিদিন আলাদাভাবে কঠোর অনুশীলন করছেন। দি পল বলেন, আমরা নিজেদের সীমার শেষ পর্যন্ত ঠেলে দিচ্ছি। কোচের সঙ্গে দিনে দুবার অনুশীলন করছি যাতে বিশ্বকাপে নিজেদের সেরা শারীরিক অবস্থায় থাকতে পারি।
অনুশীলনের এই কঠোর মুহূর্তগুলো ভিডিও করে রাখার ইচ্ছার কথা জানিয়ে মজা করে দি পল বলেন, ইচ্ছা করে সব ভিডিও করে রাখি। যদি ভালো কিছু হয়, তবে পরে একটি ছোট ডকুমেন্টারি বানানো যেতে পারে, এতে কিছু টাকাও আয় হবে!
জাতীয় দলের স্বার্থে নিয়মিত খেলার সুযোগ পেতেই দি পল ইউরোপের ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পাড়ি জমিয়েছেন। তাঁর মতে, বিশ্বকাপে সেরাটা দিতে হলে মাঠে নিয়মিত থাকা জরুরি। তিনি বলেন, জাতীয় দল আমার কাছ থেকে যা চায়, তা নিশ্চিত করতে আমার নিয়মিত খেলা প্রয়োজন ছিল।
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। জে গ্রুপে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষরা হলো আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।
দি পলের বিশ্বাস, কোপা আমেরিকা ও ফিনালিসিমা জয়ের পর আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে আবারও বিশ্ব জয়ের প্রবল ক্ষুধা তৈরি হয়েছে। পুরো দল আবারও নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত।
বিষয় : খেলা ফুটবল লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন