মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে মাঠের লড়াই।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই কাল শুরু বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সিরিজ

ছবি : সংগৃহীত

বিশ্বজুড়ে এখন ফুটবল বিশ্বকাপের দামামা। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর। আগামী প্রায় দেড় মাস পুরো বিশ্ব যখন বুঁদ হয়ে থাকবে ফুটবলের জাদুতে, ঠিক তখনই ক্রিকেটের মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ। ফুটবল উন্মাদনার এই সময়ে ক্রিকেট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে বাড়তি হাইপ না থাকলেও, এই সিরিজটি বেশ রোমাঞ্চকর হবে বলে আশা করছেন সফরকারী অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস।

১১ জুন ফুটবল বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের মাঠের লড়াই শুরু হচ্ছে তার আগেই। আগামীকাল (৯ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। আজ সোমবার (৮ জুন) সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক জশ ইংলিস বলেন :

এই সিরিজ খুবই রোমাঞ্চকর হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশ একে অপরের মুখোমুখি খুব একটা বেশি হয় না, বিশেষ করে বাংলাদেশের মাটিতে। আমি নিজে এবং আমাদের দলের অনেকেই এখানে প্রথমবার এসেছি। সব মিলিয়ে আমরা দারুণ রোমাঞ্চিত।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, অ্যান্টিগার মাটিতে। আর দ্বিপক্ষীয় সিরিজের হিসাব করলে দুই দল মুখোমুখি হচ্ছে দীর্ঘ বিরতির পর। সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল অজিরা। প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মুখোমুখি হওয়াটাকে তাই বেশ গুরুত্ব দিচ্ছেন ইংলিস।

বিশেষ করে ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম প্রতিপক্ষের জন্য বড় চিন্তার কারণ। এক বছর আগেও হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ ঘরের মাঠে এখন অপ্রতিরোধ্য। সর্বশেষ বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজ হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো পরাশক্তিরা। একদিকে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তরা যেমন ব্যাট হাতে নিয়মিত রান তুলছেন, অন্যদিকে নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানরা বোলিং জাদুতে কুপোকাত করছেন প্রতিপক্ষকে। সেই সাথে ফিল্ডিংয়েও এসেছে চোখে পড়ার মতো উন্নতি।

স্বাগতিকদের এই চাঙ্গা ভাবকে সমীহ করে ইংলিস বলেন:

বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। ঘরের মাঠে তারা অবশ্যই অনেক ভালো দল। আমরা সবাই এই সিরিজ নিয়ে দারুণ রোমাঞ্চিত। তবে ম্যাচের একাদশ এখনো ঠিক করিনি। উইকেট ভালোভাবে দেখেশুনে তারপর সিদ্ধান্ত নেব।

মিরপুরে আগামীকাল প্রথম ওয়ানডের পর সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজ শেষ করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভেন্যু বদল করবে দুই দল। ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো।

বিষয় : খেলা বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেট বাংলাদেশ–অস্ট্রেলিয়া সিরিজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেই কাল শুরু বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপক্ষীয় সিরিজ

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বিশ্বজুড়ে এখন ফুটবল বিশ্বকাপের দামামা। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-এর। আগামী প্রায় দেড় মাস পুরো বিশ্ব যখন বুঁদ হয়ে থাকবে ফুটবলের জাদুতে, ঠিক তখনই ক্রিকেটের মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সিরিজ। ফুটবল উন্মাদনার এই সময়ে ক্রিকেট নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে বাড়তি হাইপ না থাকলেও, এই সিরিজটি বেশ রোমাঞ্চকর হবে বলে আশা করছেন সফরকারী অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস।

১১ জুন ফুটবল বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের মাঠের লড়াই শুরু হচ্ছে তার আগেই। আগামীকাল (৯ জুন) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। আজ সোমবার (৮ জুন) সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অজি অধিনায়ক জশ ইংলিস বলেন :

এই সিরিজ খুবই রোমাঞ্চকর হতে যাচ্ছে। অস্ট্রেলিয়া ও বাংলাদেশ একে অপরের মুখোমুখি খুব একটা বেশি হয় না, বিশেষ করে বাংলাদেশের মাটিতে। আমি নিজে এবং আমাদের দলের অনেকেই এখানে প্রথমবার এসেছি। সব মিলিয়ে আমরা দারুণ রোমাঞ্চিত।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, অ্যান্টিগার মাটিতে। আর দ্বিপক্ষীয় সিরিজের হিসাব করলে দুই দল মুখোমুখি হচ্ছে দীর্ঘ বিরতির পর। সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হেরেছিল অজিরা। প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের মুখোমুখি হওয়াটাকে তাই বেশ গুরুত্ব দিচ্ছেন ইংলিস।

বিশেষ করে ওয়ানডে সংস্করণে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম প্রতিপক্ষের জন্য বড় চিন্তার কারণ। এক বছর আগেও হারের বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশ ঘরের মাঠে এখন অপ্রতিরোধ্য। সর্বশেষ বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজ হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো পরাশক্তিরা। একদিকে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তরা যেমন ব্যাট হাতে নিয়মিত রান তুলছেন, অন্যদিকে নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানরা বোলিং জাদুতে কুপোকাত করছেন প্রতিপক্ষকে। সেই সাথে ফিল্ডিংয়েও এসেছে চোখে পড়ার মতো উন্নতি।

স্বাগতিকদের এই চাঙ্গা ভাবকে সমীহ করে ইংলিস বলেন:

বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। ঘরের মাঠে তারা অবশ্যই অনেক ভালো দল। আমরা সবাই এই সিরিজ নিয়ে দারুণ রোমাঞ্চিত। তবে ম্যাচের একাদশ এখনো ঠিক করিনি। উইকেট ভালোভাবে দেখেশুনে তারপর সিদ্ধান্ত নেব।

মিরপুরে আগামীকাল প্রথম ওয়ানডের পর সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ১১ ও ১৪ জুন। ওয়ানডে সিরিজ শেষ করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভেন্যু বদল করবে দুই দল। ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো