মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শনিবার, ১১ জুলাই ২০২৬

১৬ ইউনিয়ন ও পৌরসভার অংশগ্রহণে জমজমাট ফুটবল উৎসব; খেলা সুষ্ঠু রাখতে প্রতিদিন মাঠে থাকছেন ইউএনও, ওসিসহ উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা

মুকসুদপুরে ফুটবলের নতুন ইতিহাস: ৪ মাঠে একযোগে চলছে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট!

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে ফুটবলকে ঘিরে বইছে এক অভূতপূর্ব আনন্দের জোয়ার। উৎসবমুখর পরিবেশে উপজেলার চারটি ভিন্ন ভেন্যুতে একযোগে চলছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি’ আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬। মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টে মুকসুদপুর পৌরসভাসহ উপজেলার ১৬টি ইউনিয়ন অংশ নিয়েছে। প্রতিদিন হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে মাঠগুলো যেন এক একটি উৎসবের কেন্দ্রে পরিণত হয়েছে।

মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. সাইফুল ইসলাম পান্নু জানান, টুর্নামেন্টের পরিধি এবং দর্শকদের সুবিধার কথা চিন্তা করে খেলাগুলো ৪টি মাঠে ভাগ করে দেওয়া হয়েছে। ভেন্যুগুলো হলো—মুকসুদপুর মিনি স্টেডিয়াম, গোবিন্দপুর মাদ্রাসা মাঠ, বাটিকামারী ইবাদতের মাঠ এবং ননীক্ষীর স্কুল মাঠ।

প্রতিটি ভেন্যুতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হলেও বাটিকামারী ইবাদতের মাঠে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সফল করতে স্থানীয় ক্রীড়ামোদী জনগণ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছেন।

শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম। ছবি : সংগৃহীত

এর আগে গত ৩ জুলাই মুকসুদপুর মিনি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ফুটবল মহোৎসবের পর্দা উঠেছিল। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লা সেলিম। উদ্বোধনী দিনের সেই উন্মাদনা এখন ছড়িয়ে পড়েছে উপজেলার প্রতিটি কোণায়।

ছবি : সংগৃহীত

টুর্নামেন্ট যাতে আন্তর্জাতিক মানের নিয়ম মেনে এবং সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, সেজন্য প্রতিদিন মাঠে সশরীরে উপস্থিত থাকছেন উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির এবং মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

ছবি : সংগৃহীত

এছাড়াও প্রতিদিন মাঠে থেকে খেলা তদারকি করছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাকিবুল হাসান শুভ, যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহম্মেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল কাইয়ূম মুন্সী এবং সদস্য সচিব মো. সাইফুল ইসলাম পান্নু।

প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের নিয়মিত উপস্থিতি এবং সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ে মুকসুদপুরজুড়ে এখন শুধুই ফুটবলের জয়গান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুরে ফুটবলের নতুন ইতিহাস: ৪ মাঠে একযোগে চলছে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট!

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো