মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

সংসদ ভবনে দুপুর ২টা থেকে ভোট, ৩৪৯ এমপির ব্যালটে নির্ধারিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, মুখোমুখি ফখরুল-অলি

৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ। ছবি :সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদের সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদধারী।

এবারের নির্বাচনে মুখোমুখি হচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। দুই প্রার্থী থাকায় দীর্ঘদিনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ধারায় এবার ছেদ পড়েছে।

১৯৯১ সালের পর এই প্রথম রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হচ্ছে। ওই বছর তৎকালীন বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর প্রায় সাড়ে তিন দশক ধরে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত প্রার্থীরাই কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছিলেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর সেখানেই ব্যালট গণনা করা হবে এবং গণনা শেষে তাৎক্ষণিকভাবে ফল ঘোষণা করা হবে।

গতকাল বুধবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ভোট শেষে সংসদ ভবনের অধিবেশন কক্ষেই গণনা শুরু হবে। নির্বাচনী কর্মকর্তা হিসেবে তাঁর ঘোষিত ফলই আইন অনুযায়ী চূড়ান্ত ফল হিসেবে বিবেচিত হবে।

ভোট গণনা শেষে সেখানেই ফল ঘোষণার পর নির্বাচন কমিশনে ফিরে একই দিন বিজয়ী প্রার্থীর নামে গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

সিইসি জানান, গত ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে একটি এবং ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনটিকেই বৈধ ঘোষণা করা হয়। তবে একই প্রার্থীর পক্ষে দুটি মনোনয়নপত্র জমা পড়ায় একটি অপ্রয়োজনীয় হিসেবে বাদ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে চূড়ান্তভাবে দুই প্রার্থীর মধ্যেই ভোট অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন। তাঁদের জন্য ৩৪৯টি ব্যালট পেপার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ভুল বা প্রয়োজনের কথা বিবেচনায় কিছু অতিরিক্ত ব্যালটও সংরক্ষণ করা হয়েছে।

ভোটের ব্যালট পেপার হবে সাদা কাগজে কালো প্রিন্টের। ভোটের আগে কোনো সংসদ সদস্যের কাছে ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমে ব্যালট পাঠানো হবে না। নির্বাচন সহায়ক কর্মকর্তা ও নির্ধারিত স্বেচ্ছাসেবকেরা সরাসরি সংসদ অধিবেশন কক্ষে সদস্যদের হাতে ব্যালট পৌঁছে দেবেন।

ব্যালট বিতরণসহ ভোট গ্রহণের কাজে প্রায় ২০ জন কর্মকর্তার একটি দল দায়িত্ব পালন করবে।

দীর্ঘদিন পর রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হওয়ায় রাজনৈতিক অঙ্গনেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয়ের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা থাকলেও বিরোধী জোটের প্রার্থী অলি আহমদের উপস্থিতিতে এবার আনুষ্ঠানিক ভোটের মধ্য দিয়েই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হচ্ছে।

আজকের ভোটের মধ্য দিয়ে শুধু দেশের ২৩তম রাষ্ট্রপতিই নির্বাচিত হবেন না, দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের একটি নতুন অধ্যায়ও যুক্ত হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে।

বিষয় : জাতীয় সংসদ নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সংসদ সংসদ সদস্য

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, মুখোমুখি ফখরুল-অলি

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো