সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে জারি করেছে সরকার। অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর পাশাপাশি পদমর্যাদা (গ্রেড) ও কর্মস্থলের অবস্থানভেদে বাড়ি ভাড়ার পুনর্নির্ধারিত হার সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনের নির্দেশনামতে, রাজধানী ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কর্মরত ১৬ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা মূল বেতনের সর্বোচ্চ ৬০ শতাংশ হারে বাড়িভাড়া সুবিধা পাবেন। ১০ম থেকে ১৫তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই হার নির্ধারিত হয়েছে ৫০ শতাংশ। এ ছাড়া ৯ম থেকে ৫ম গ্রেডের জন্য ৪৫ শতাংশ এবং ১ম থেকে ৪থ গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য মূল বেতনের ৪০ শতাংশ বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।
বিভাগীয় ও বড় শহরগুলোর ক্ষেত্রে এই হারে কিছুটা পার্থক্য রয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌরসভার কর্মচারীরা ১৬ থেকে ২০তম গ্রেডে ৫০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। একই এলাকায় ১০ থেকে ১৫তম গ্রেডে ৪০ শতাংশ, ৫ থেকে ৯ নম্বর গ্রেডে ৩৫ শতাংশ এবং ১ম থেকে ৪থ গ্রেডের কর্মকর্তারা ৩০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।
দেশের অন্যান্য জেলা ও উপজেলা সদরের ক্ষেত্রে বাড়িভাড়ার হার নির্ধারিত হয়েছে ভিন্নভাবে। ঢাকার বাইরে ও অন্যান্য জেলা-উপজেলায় কর্মরত ১৬ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৪৫ শতাংশ, ১০ থেকে ১৫তম গ্রেডের ক্ষেত্রে ৩৫ শতাংশ, ৫ থেকে ৯ নম্বর গ্রেডে ৩০ শতাংশ এবং ১ম থেকে ৪থ গ্রেডের সরকারি কর্মকর্তারা পাবেন মূল বেতনের ২৫ শতাংশ হারে বাড়িভাড়া।
সরকারি এই আদেশ জারির মাধ্যমে দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন