মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শুক্রবার, ২০ মার্চ ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) দুপুরে এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য উপলক্ষ। তিনি উল্লেখ করেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর ঈদ মানুষের জীবনে আনন্দ, শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা বয়ে আনে।

তিনি আরও বলেন, রমজান মাসের সংযম, ত্যাগ, খিদমত ও আত্মশুদ্ধির শিক্ষা ব্যক্তি ও সমাজকে মানবিকতা, সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতার দিকে উদ্বুদ্ধ করে। এই শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য বলে তিনি মনে করেন।

প্রধানমন্ত্রী বলেন, ঈদ ধনী-গরিব, ছোট-বড় সব ধরনের ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে তিনি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাই একটি মানবিক, শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবে।

বার্তার শেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বর্ষিত হয়। পাশাপাশি তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।

বিষয় : প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ঈদুল ফিতর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ মার্চ) দুপুরে এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, পবিত্র ঈদুল ফিতর জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য উপলক্ষ। তিনি উল্লেখ করেন, মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর ঈদ মানুষের জীবনে আনন্দ, শান্তি, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা বয়ে আনে।

তিনি আরও বলেন, রমজান মাসের সংযম, ত্যাগ, খিদমত ও আত্মশুদ্ধির শিক্ষা ব্যক্তি ও সমাজকে মানবিকতা, সহমর্মিতা এবং পারস্পরিক সহযোগিতার দিকে উদ্বুদ্ধ করে। এই শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে প্রতিফলিত করাই ঈদের প্রকৃত তাৎপর্য বলে তিনি মনে করেন।

প্রধানমন্ত্রী বলেন, ঈদ ধনী-গরিব, ছোট-বড় সব ধরনের ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে তিনি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাই একটি মানবিক, শান্তিপূর্ণ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবে।

বার্তার শেষে প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত যেন সবার জীবনে বর্ষিত হয়। পাশাপাশি তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো