মুকসুদপুর    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ফরিদগঞ্জে শীত সামনে রেখে নকল প্রসাধনীর বিস্তার, ঝুঁকিতে চর্মস্বাস্থ্য

মুকসুদপুর হাসপাতালে রোগীদের হয়রানি বন্ধের তাগিদ: সাংবাদিকদের সাথে ডা. ভীষ্মদেবের মতবিনিময়

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন: সুস্থ জাতি গঠনে মায়ের দুধের বিকল্প নেই

গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম খুব শিগগিরই শুরু হবে: সেলিমুজ্জামান সেলিম এমপি

রোগা হলেই কি কোলেস্টেরলের ঝুঁকি নেই? জানুন চিকিৎসকদের মতামত

শর্তসাপেক্ষে আদ্-দ্বীন হাসপাতালের স্থগিতাদেশ প্রত্যাহার, কাল সকাল ৮টা থেকে সেবা শুরু

মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প: ৫০০ রোগীকে সেবা, ছানি অপারেশনের সুযোগ

হজম বৃদ্ধি থেকে ত্বকের উজ্জ্বলতা: বর্ষাকালে পুঁই শাকের যত গুণ

স্বাস্থ্য

ফরিদগঞ্জে শীত সামনে রেখে নকল প্রসাধনীর বিস্তার, ঝুঁকিতে চর্মস্বাস্থ্য

ফরিদগঞ্জে শীত সামনে রেখে নকল প্রসাধনীর বিস্তার, ঝুঁকিতে চর্মস্বাস্থ্য
ছবি: সংগৃহীত

প্যাকেট, টিউব, লোগো কিংবা ভেতরের রং—বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে এটি আসল নাকি নকল। তবে মোড়ক খুললেই বেরিয়ে আসছে মানহীন ও ক্ষতিকর উপাদান। আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভেজাল ও নকল প্রসাধনী পণ্যের বিস্তার মারাত্মক রূপ ধারণ করেছে। উপজেলা সদরের বড় বড় বিপণিবিতান থেকে শুরু করে গ্রামের ছোট খুচরা দোকানগুলোতেও এসব প্রসাধনী অহরহ বিক্রি হচ্ছে। ফলে একদিকে সাধারণ ক্রেতারা আর্থিক প্রতারণার শিকার হচ্ছেন, অন্যদিকে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে তাদের ত্বক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ বাজারের তালুকদার প্লাজা, লাকী প্লাজা, ভান্ডারী মহলসহ আশপাশের রূপসা ও গৃদকালিন্দিয়া বাজারের প্রসাধনী দোকানগুলোতে দেদার বিক্রি হচ্ছে দেশি-বিদেশি নামীদামি ব্র্যান্ডের নকল পণ্য। সানসিল্ক, হেড অ্যান্ড শোল্ডারস, নিভিয়া, গার্নিয়ার, ফেয়ার অ্যান্ড লাভলি ও মেরিলের নাম ভাঙিয়ে শ্যাম্পু, লোশন, লিপস্টিক ও রঙ ফর্সাকারী ক্রিম বাজারজাত করছে অসাধু চক্র। এসব পণ্যে বিএসটিআইয়ের অনুমোদন লোগো, উৎপাদনের তারিখ ও মেয়াদ লেখা থাকলেও তা আসল নাকি ভুয়া—তা সাধারণ ক্রেতাদের পক্ষে ধরা প্রায় অসম্ভব।

কয়েকজন বিক্রেতার দাবি, কোম্পানির মাঠপর্যায়ের প্রতিনিধিদের কাছ থেকে তারা এসব পণ্য সংগ্রহ করেন, ফলে আসল-নকল যাচাই করার সুযোগ তাদের থাকে না। তবে স্থানীয়দের অভিযোগ, মূলত অতিরিক্ত লভ্যাংশ বা কমিশনের লোভে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী জেনেশুনেই এসব নিম্নমানের নকল ক্রিম ও লোশন বিক্রি করছেন।

নকল প্রসাধনী ব্যবহার করে ইতোমধ্যে ভুক্তভোগী হয়েছেন অনেকেই। পূর্ব বড়ালী গ্রামের গৃহবধূ শাহীন বেগম জানান, হিন্দি লেখা একটি ত্বক ফর্সাকারী ক্রিম মুখে ব্যবহারের পর তীব্র অ্যালার্জি ও ত্বকের সমস্যা শুরু হলে তাকে চিকিৎসকের চিকিৎসা নিতে হয়। একইভাবে ফরিদগঞ্জ বাজার থেকে লোশন ও ক্রিম কিনে ব্যবহার করার পর পরিবারজুড়ে চর্মরোগে আক্রান্ত হওয়ার কথা জানান কলেজশিক্ষার্থী তাহমিনা আক্তার।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, সম্প্রতি হাসপাতালে চর্ম ও অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। চিকিৎসাধীন রোগীদের বড় অংশের ইতিহাস পর্যালোচনা করে প্রসাধনী ব্যবহারের বিরূপ প্রতিক্রিয়ার প্রমাণ মিলেছে। ভেজাল কেমিক্যালযুক্ত পণ্য ত্বকের মারাত্মক ক্ষতি করে বলে তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।

এদিকে প্রসাধনী বাজারের এই অনিয়ম ও প্রতারণা রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান জানান, দ্রুত সময়ের মধ্যে উপজেলা জুড়ে প্রসাধনী দোকানগুলোতে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে।

বিষয় : চট্টগ্রাম বিভাগ চাঁদপুর ফরিদগঞ্জ অপরাধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ফরিদগঞ্জে শীত সামনে রেখে নকল প্রসাধনীর বিস্তার, ঝুঁকিতে চর্মস্বাস্থ্য

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো