মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিনোদন

অস্ট্রেলিয়ার দুই চলচ্চিত্র উৎসবে ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’

আশনা হাবিব ভাবনা। ছবি: সংগৃহীত

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি পায়নি নির্মাতা আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। তবে দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। এবার অস্ট্রেলিয়ার দুটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে ছবিটি।

আগামী ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি। এরপর ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ। দুই উৎসবেই প্রদর্শিত হবে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। গতকাল বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা আসিফ ইসলাম।

এর আগে চলতি বছর সিনেমাটি প্রদর্শিত হয়েছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কাজান উৎসব ও মেলবোর্ন উৎসবে। আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শনীর মাধ্যমে সিনেমাটি ইতিমধ্যে দর্শক ও উৎসবসংশ্লিষ্টদের নজর কেড়েছে।

‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাপালার ক্রমাবনতির প্রেক্ষাপটে। দর্শকের চাহিদার চাপে কীভাবে মূল যাত্রাপালার চেয়ে একজন নৃত্যশিল্পী ধীরে ধীরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন, সেটিই উঠে এসেছে সিনেমায়।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। চরিত্রটির জন্য তাঁকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল। সিনেমাটিতে ভাবনা ছাড়া অন্য অভিনয়শিল্পীদের অধিকাংশই বাস্তব যাত্রাপালার শিল্পী।

সিডনির উৎসবটি চার দিনব্যাপী। সেখানে ভারতীয় সিনেমার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সিনেমাও প্রদর্শিত হবে। পার্থের উৎসবটিও চার দিনের। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিডনি ও মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবের ধারাবাহিকতার অংশ হিসেবেই পার্থের আয়োজন করা হচ্ছে। দুই উৎসবের নেপথ্যের আয়োজকও একই।

বিষয় : বিনোদন আশনা হাবিব ভাবনা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার দুই চলচ্চিত্র উৎসবে ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি পায়নি নির্মাতা আসিফ ইসলামের সিনেমা ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। তবে দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। এবার অস্ট্রেলিয়ার দুটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে ছবিটি।

আগামী ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব সিডনি। এরপর ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব পার্থ। দুই উৎসবেই প্রদর্শিত হবে ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’। গতকাল বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা আসিফ ইসলাম।

এর আগে চলতি বছর সিনেমাটি প্রদর্শিত হয়েছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কাজান উৎসব ও মেলবোর্ন উৎসবে। আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শনীর মাধ্যমে সিনেমাটি ইতিমধ্যে দর্শক ও উৎসবসংশ্লিষ্টদের নজর কেড়েছে।

‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাপালার ক্রমাবনতির প্রেক্ষাপটে। দর্শকের চাহিদার চাপে কীভাবে মূল যাত্রাপালার চেয়ে একজন নৃত্যশিল্পী ধীরে ধীরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হন, সেটিই উঠে এসেছে সিনেমায়।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ‘প্রিন্সেস রোজী’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। চরিত্রটির জন্য তাঁকে প্রায় ৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল। সিনেমাটিতে ভাবনা ছাড়া অন্য অভিনয়শিল্পীদের অধিকাংশই বাস্তব যাত্রাপালার শিল্পী।

সিডনির উৎসবটি চার দিনব্যাপী। সেখানে ভারতীয় সিনেমার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সিনেমাও প্রদর্শিত হবে। পার্থের উৎসবটিও চার দিনের। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিডনি ও মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবের ধারাবাহিকতার অংশ হিসেবেই পার্থের আয়োজন করা হচ্ছে। দুই উৎসবের নেপথ্যের আয়োজকও একই।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো