মুকসুদপুর    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

আবহাওয়া

তিন বিভাগে হতে পারে বজ্রপাত সহ বৃষ্টি, কমতে পারে রাতের তাপমাত্রা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। —ছবি: সংগৃহীত

ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে নতুন করে সাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির সঙ্কেত দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। এতে করে আগামী সপ্তাহের শুরুতে দেশের অন্তত তিনটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বিরাজমান রয়েছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত। এর ধারাবাহিকতায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হওয়ার শক্তিশালী সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাস বিশ্লেষণে দেখা গেছে, আজ বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা তিন দিন দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়জুড়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার রাতের দিকে দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাতের মূল লক্ষণ দেখা যাবে সপ্তাহের শেষভাগে। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল থেকে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে সোমবারের দিকে বৃষ্টিপাতের পরিধি আরও বৃদ্ধি পাবে। সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকলেও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বিষয় : বজ্রবৃষ্টি আভাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

তিন বিভাগে হতে পারে বজ্রপাত সহ বৃষ্টি, কমতে পারে রাতের তাপমাত্রা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে নতুন করে সাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির সঙ্কেত দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। এতে করে আগামী সপ্তাহের শুরুতে দেশের অন্তত তিনটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বিরাজমান রয়েছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত। এর ধারাবাহিকতায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হওয়ার শক্তিশালী সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাস বিশ্লেষণে দেখা গেছে, আজ বৃহস্পতিবার থেকে শুরু করে শনিবার পর্যন্ত টানা তিন দিন দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও সার্বিক আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়জুড়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার রাতের দিকে দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাতের মূল লক্ষণ দেখা যাবে সপ্তাহের শেষভাগে। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল থেকে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে সোমবারের দিকে বৃষ্টিপাতের পরিধি আরও বৃদ্ধি পাবে। সোমবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকলেও দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো