পরিবেশ রক্ষা এবং নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় এই পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি (সেনা ও নৌ শাখা) এবং রোভার স্কাউটসের যৌথ আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে পুরো ক্যাম্পাস পরিষ্কার করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, নিজেদের শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। বিএনসিসি ও রোভার স্কাউটসের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরও আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম কেবল একদিনের প্রতীকী উদযাপনে সীমাবদ্ধ না রেখে আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। শিক্ষার্থীদের মাঝে এমন সামাজিক ও সেবামূলক মানসিকতা গড়ে উঠলে তা ভবিষ্যতে একটি সুন্দর সমাজ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উদ্বোধনের পর আয়োজক সংগঠনের কর্মকর্তা ও শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ছড়িয়ে পড়েন এবং দলবদ্ধভাবে ক্যাম্পাস প্রাঙ্গণ পরিষ্কার করেন।
—ছবি: দৈনিক নতুন আলো
উদ্যোক্তারা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখার মানসিকতা এবং সামাজিক দায়বদ্ধতা তৈরি করা। ভবিষ্যতেও পরিবেশ ও সমাজকল্যাণমূলক এমন কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন