বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের অন্যতম প্রধান বাধা হলো ব্যাংকে বড় অঙ্কের টাকা জমা রাখা বা ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দেখানো। সাধারণ পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এই সংকট দূর করতে এবার ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। এখন থেকে বিদেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীরা ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রী জানান, বিশেষ করে যারা জাপান, কোরিয়া, চীন ও জার্মানির মতো দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে চান, তাদের আর্থিক সক্ষমতা প্রমাণের জন্য বড় অঙ্কের ব্যাংক ব্যালেন্স দেখাতে হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এই ঋণের ব্যবস্থা করা হয়। এটি একটি ডেডিকেটেড সেবা হিসেবে শিক্ষার্থীদের প্রদান করা হবে।
বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং এর ফলে শ্রমবাজারে প্রভাব নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন:
যুদ্ধবিধ্বস্ত এলাকায় অবকাঠামো পুনর্গঠনে ভবিষ্যতে প্রচুর শ্রমিকের প্রয়োজন হবে। ফলে আমাদের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হওয়ার চেয়ে নতুন সম্ভাবনা তৈরির সুযোগ বেশি। তবে প্রধানমন্ত্রী ভাষা শেখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ভাষা না জানার কারণে আমাদের কর্মীরা কম বেতনের কাজ করেন। ভাষা জানলে তারা আরও ভালো মানের কর্মসংস্থান পাবেন।
ইউরোপের অনেক দেশের ভিসার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বর্তমানে ভারত যেতে হয়, যা অত্যন্ত কষ্টসাধ্য। এ বিষয়ে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যাতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে বাংলাদেশে তাদের কনস্যুলার সেবা বা অফিস নিশ্চিত করা হয়। ইতোমধ্যে কিছু দেশ সেবা দেওয়া শুরু করেছে এবং বাকিদের বিষয়েও দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
জাপানে এক লাখ লোক পাঠানোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছিল, সেটি আরও দ্রুত কার্যকর করার বিষয়েও আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন