ভারতের ডাউকি পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা জাফলং প্রকৃতির এক অনন্য দান। সারিবদ্ধ চা-বাগান, উঁচু-নিচু পাহাড় আর পিয়াইন নদের স্বচ্ছ পানিতে ছড়িয়ে থাকা হরেক রকমের নুড়ি পাথর জাফলংকে দিয়েছে এক জীবন্ত ক্যানভাসের রূপ। নভেম্বর থেকে ফেব্রুয়ারি জাফলং ভ্রমণের উপযুক্ত সময় হলেও, ঈদের ছুটিতে ডাউকি নদীর অববাহিকায় পাহাড়ি হাওয়া আর স্বচ্ছ পানিতে পা ভিজিয়ে কাটিয়ে দেওয়া যায় চমৎকার কিছু নির্ভার মুহূর্ত।
মায়াবী ঝরনা ও রাতারগুলের হাতছানিজাফলংয়ের ঠিক পাশেই রয়েছে মায়াবী ঝরনা। পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ শীতল জলে গা ভেজালে পর্যটকদের মনে জাগে এক রোমাঞ্চকর অনুভূতি। এছাড়া গোয়াইনঘাটে রয়েছে:
সিলেটের এই অনন্য সৌন্দর্য উপভোগ করতে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে সিলেট শহরে।
পরিবহন: শহরের কদমতলী বা সোবহানীঘাট বাসস্ট্যান্ড থেকে সরাসরি গেটলক বাসে করে জাফলং যাওয়া যায়। জন প্রতি ভাড়া মাত্র ১৫০ টাকা।
বিকল্প পথ: এছাড়া পর্যটকদের জন্য সিএনজিচালিত অটোরিকশা কিংবা মাইক্রোবাসের সুব্যবস্থা রয়েছে।
সিলেট শহরে উন্নত মানের বহু হোটেল ও রিসোর্ট রয়েছে। পাশাপাশি জাফলংয়েও পর্যটকদের জন্য আধুনিক রিসোর্ট ও খাবারের ব্যবস্থা রয়েছে। স্বল্প বা উচ্চ—যেকোনো বাজেটেই পর্যটকরা এখানে সুন্দর আবাসনের ব্যবস্থা করতে পারবেন।
মেঘালয়ের পাহাড় আর স্বচ্ছ পানির সমাহারে পরিবার-পরিজন বা বন্ধুবান্ধব নিয়ে এবারের ঈদে আপনার গন্তব্য হতে পারে প্রকৃতির এই অনন্য স্বর্গরাজ্য সিলেট।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন