মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ

কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দিবসটির শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৭টার দিকে কটিয়াদী কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে স্থানীয় খেলার মাঠে শিশু-কিশোরদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এসময় বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, যারা বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, আজ তাঁদের শ্রদ্ধাভরে স্মরণের দিন। আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সার্বভৌমত্ব রক্ষা ও উন্নত দেশ গড়তে জাতির বীর সন্তানদের চেতনাকে ধারণ করে কাজ করতে হবে।তিনি আরও যোগ করেন, আমাদের সহনশীল হতে হবে এবং যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তবেই মুক্তিযুদ্ধের প্রকৃত আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

কিশোরগঞ্জের কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দিবসটির শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৭টার দিকে কটিয়াদী কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে স্থানীয় খেলার মাঠে শিশু-কিশোরদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। এসময় বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, যারা বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, আজ তাঁদের শ্রদ্ধাভরে স্মরণের দিন। আমাদের কষ্টার্জিত স্বাধীনতাকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সার্বভৌমত্ব রক্ষা ও উন্নত দেশ গড়তে জাতির বীর সন্তানদের চেতনাকে ধারণ করে কাজ করতে হবে।তিনি আরও যোগ করেন, আমাদের সহনশীল হতে হবে এবং যার যার অবস্থান থেকে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। তবেই মুক্তিযুদ্ধের প্রকৃত আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো