মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

ক্রীড়া বয়ে আনে সম্মান ও বন্ধুত্ব

ক্রীড়াঙ্গনে নতুন যুগের ডাক: নতুন কুঁড়ি স্পোর্টস চালুর ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে তিনি এই মহাপরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি দেশে যে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমাদের দলীয় ইশতেহারেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ক্রীড়াজগতে আমূল পরিবর্তন আনব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ি-র আদলে এখন থেকে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করা হবে। আমাদের লক্ষ্য প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল পর্যায় থেকে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে। আমরা চাই আন্তর্জাতিক ক্রীড়া ফোরামগুলো থেকে বাংলাদেশ যেন আরও বেশি সম্মান বয়ে আনতে পারে। দক্ষ ও যোগ্য খেলোয়াড় তৈরির মাধ্যমে আমরা বিশ্বমঞ্চে আমাদের শক্ত অবস্থান গড়তে চাই।

তারেক রহমান দলমত নির্বিশেষে সকলকে সুন্দর একটি ক্রীড়া পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি আন্তর্জাতিক সম্মান বয়ে আনে এবং বন্ধুত্বের বন্ধন তৈরি করে। এই স্বাধীনতা দিবসে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি একটি সমৃদ্ধ ক্রীড়া জগত গড়ে তুলতে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিষয় : নতুন কুঁড়ি স্পোর্টস প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ক্রীড়াঙ্গনে নতুন যুগের ডাক: নতুন কুঁড়ি স্পোর্টস চালুর ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি এবং দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে তিনি এই মহাপরিকল্পনার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি দেশে যে প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আমাদের দলীয় ইশতেহারেই আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ক্রীড়াজগতে আমূল পরিবর্তন আনব। আমরা সিদ্ধান্ত নিয়েছি, জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুঁড়ি-র আদলে এখন থেকে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করা হবে। আমাদের লক্ষ্য প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়নে স্কুল পর্যায় থেকে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে। আমরা চাই আন্তর্জাতিক ক্রীড়া ফোরামগুলো থেকে বাংলাদেশ যেন আরও বেশি সম্মান বয়ে আনতে পারে। দক্ষ ও যোগ্য খেলোয়াড় তৈরির মাধ্যমে আমরা বিশ্বমঞ্চে আমাদের শক্ত অবস্থান গড়তে চাই।

তারেক রহমান দলমত নির্বিশেষে সকলকে সুন্দর একটি ক্রীড়া পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি আন্তর্জাতিক সম্মান বয়ে আনে এবং বন্ধুত্বের বন্ধন তৈরি করে। এই স্বাধীনতা দিবসে আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি একটি সমৃদ্ধ ক্রীড়া জগত গড়ে তুলতে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ুমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো