মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

দীর্ঘ ব্যাটারি ও আধুনিক ফিচারে ভিভোর নতুন মডেল ‘ওয়াই৩২’

মোবাইল ইন্টারনেটের চড়া দাম ও নিম্নমান: স্মার্ট বাংলাদেশের পথে বড় বাধা

আশির দশকের আবহ ও এআই প্রযুক্তি: ফেসবুকজুড়ে রেট্রো লুকের নতুন উন্মাদনা

প্রযুক্তির আড়ালে জালিয়াত চক্র: এআই ডিপফেক ও ভয়েস ক্লোনে দিশেহারা মানুষ

প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান গঠনে জোর: ফরিদপুরে যুবদের এআই প্রযুক্তিতে দক্ষ করার বিশেষ উদ্যোগ

সেলফি ভিডিও দিয়ে ফ্রিতেই ফেসবুক ভেরিফায়েড হওয়ার সুযোগ আনল মেটা

বিশ্বজুড়ে হঠাৎ বন্ধ ফেসবুক, লগ-ইন করতে পারছেন না কোটি ব্যবহারকারী

টেক দুনিয়ায় তোলপাড়: সেপ্টেম্বরেই আসছে আইফোন ১৮ প্রো এবং অ্যাপলের প্রথম ফোল্ডিং আইফোন আল্ট্রা!

এক দিনেই ২ হাজার ১৪৭ কোটি টাকার লেনদেন

আর্থিক খাতে ডিজিটাল বিপ্লব: গ্রাহক আস্থায় অনন্য উচ্চতায় নগদ

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লেনদেনের ক্ষেত্রে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গত ১৯ মার্চ প্রতিষ্ঠানটি এক দিনে রেকর্ড ২ হাজার ১৪৭ কোটি ৪৩ লাখ টাকা লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ মার্চের রেকর্ড লেনদেনের পরদিন অর্থাৎ ২০ মার্চও নগদের মাধ্যমে ২ হাজার ৬৪ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন হয়েছে। স্বাভাবিক সময়ে যেখানে দিনে গড়ে ৭৫ থেকে ৮০ লাখ টাকা লেনদেন হয়, সেখানে ১৯ মার্চ লেনদেনের সংখ্যা ছিল ১ কোটি ৬৩ লাখ। এর বড় অংশই ছিল ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, সরকারি ভাতা বিতরণ এবং রেমিট্যান্স প্রবাহ।

এক দিনে লেনদেনের এই বিশাল অংকের পর গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নগদে নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। তিনি বলেন, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসই এই সাফল্যের মূল চালিকা শক্তি। উন্নত প্রযুক্তি ও সেবার মান বৃদ্ধির ফলে গ্রাহকের আস্থা বাড়ছে, যার প্রতিফলন এই রেকর্ড লেনদেন।

২০১৯ সালে যাত্রা শুরু করা নগদ বর্তমানে দেশের অন্যতম বৃহৎ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে সারা দেশে প্রায় তিন লাখ উদ্যোক্তা পয়েন্টের মাধ্যমে কোটি গ্রাহককে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। কম ক্যাশ আউট চার্জ এবং দ্রুত লেনদেনের সুবিধার কারণে সাধারণ মানুষের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। ভবিষ্যতে কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ভাতার মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতেও সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে নগদের।

বিষয় : ঈদুল ফিতর বাংলাদেশ নগদ বাংলাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আর্থিক খাতে ডিজিটাল বিপ্লব: গ্রাহক আস্থায় অনন্য উচ্চতায় নগদ

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লেনদেনের ক্ষেত্রে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গত ১৯ মার্চ প্রতিষ্ঠানটি এক দিনে রেকর্ড ২ হাজার ১৪৭ কোটি ৪৩ লাখ টাকা লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ মার্চের রেকর্ড লেনদেনের পরদিন অর্থাৎ ২০ মার্চও নগদের মাধ্যমে ২ হাজার ৬৪ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন হয়েছে। স্বাভাবিক সময়ে যেখানে দিনে গড়ে ৭৫ থেকে ৮০ লাখ টাকা লেনদেন হয়, সেখানে ১৯ মার্চ লেনদেনের সংখ্যা ছিল ১ কোটি ৬৩ লাখ। এর বড় অংশই ছিল ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, সরকারি ভাতা বিতরণ এবং রেমিট্যান্স প্রবাহ।

এক দিনে লেনদেনের এই বিশাল অংকের পর গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নগদে নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। তিনি বলেন, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসই এই সাফল্যের মূল চালিকা শক্তি। উন্নত প্রযুক্তি ও সেবার মান বৃদ্ধির ফলে গ্রাহকের আস্থা বাড়ছে, যার প্রতিফলন এই রেকর্ড লেনদেন।

২০১৯ সালে যাত্রা শুরু করা নগদ বর্তমানে দেশের অন্যতম বৃহৎ মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে সারা দেশে প্রায় তিন লাখ উদ্যোক্তা পয়েন্টের মাধ্যমে কোটি গ্রাহককে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। কম ক্যাশ আউট চার্জ এবং দ্রুত লেনদেনের সুবিধার কারণে সাধারণ মানুষের কাছে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। ভবিষ্যতে কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিন ভাতার মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতেও সক্রিয় ভূমিকা রাখার পরিকল্পনা রয়েছে নগদের।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো