মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি, যেখানে শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। একই সময়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বীর শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

সকাল আটটায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ১৯৭১ সালের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ আরিফ উজ-জামান জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলা পুলিশের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি সম্মান জানান।

পরে পর্যায়ক্রমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা কমান্ড, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা বিএনপি, গোপালগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সেখানে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এসব আয়োজনের মাধ্যমে বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচি, যেখানে শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

২৬ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। একই সময়ে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বীর শহীদদের প্রতি সম্মান জানানো হয়।

সকাল আটটায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ১৯৭১ সালের বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ আরিফ উজ-জামান জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ জেলা পুলিশের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি সম্মান জানান।

পরে পর্যায়ক্রমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জ জেলা কমান্ড, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জেলা বিএনপি, গোপালগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিরা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সেখানে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এসব আয়োজনের মাধ্যমে বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো