গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।
আহত রাসেল বিশ্বাস (২৫) উপজেলার বর্ষাপাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক ও স্বজনেরা জানিয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের কারণে রাসেলের পরিবারের সঙ্গে চাচা পান্না বিশ্বাসের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছিল। এর জেরে গত বৃহস্পতিবার রাতে পান্নার লোকজন রাসেলকে মারধর করে।
শুক্রবার সকালে আহত অবস্থায় রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগ উঠেছে, হাসপাতালে ভর্তির পরও পান্নার লোকজন সেখানে প্রবেশ করে রাসেলকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
রাসেলের ভাই রবিউল বিশ্বাস বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে গতকাল রাতে আমার ভাইকে মারধর করা হয়েছিল। আজ সকালে হাসপাতালে নেওয়ার পর শাওন বিশ্বাস, বাবু বিশ্বাস, মানিক বিশ্বাস, অনিক বিশ্বাস ও হাফিজুর বিশ্বাস মিলে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেছে।”
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল কুমার দাস বলেন, “সকালে বর্ষাপাড়া এলাকা থেকে এক রোগী চিকিৎসা নিতে আসেন। এই সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত হাসপাতালে প্রবেশ করে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।”
কোটালীপাড়া থানার উপপরিদর্শক সুব্রত মালো জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন