মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : রোববার, ২৯ মার্চ ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

সংসদে উত্তপ্ত বিতর্ক

গণভোট ও সংবিধান সংস্কার নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, তাদের সংসদে আসার উদ্দেশ্য সংবিধান সংশোধন নয়, বরং সার্বিক সংস্কার। রবিবার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বক্তব্যের একপর্যায়ে গণভোট প্রসঙ্গ উত্থাপন করলে সরকারদলীয় এক সংসদ সদস্য আপত্তি জানান। এতে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে নাহিদ ইসলাম স্পিকারের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাননীয় স্পিকার, তাহলে আমরা এখানে না থাকি, আমাদের থাকার প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে স্পিকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও কথা বলার সুযোগ পাননি। স্পিকারের নিরপেক্ষতার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ফ্লোর দেওয়ার ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না করা হয়।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, বিরোধীদলীয় নেতা একটি মূলতবি প্রস্তাব উত্থাপন করেছেন এবং সে অনুযায়ী স্পিকারের রুলিংও হয়েছে। ইতোমধ্যে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য দিয়েছেন। তাই সংক্ষিপ্ত সময় হলেও বিরোধীদলকে কথা বলার সুযোগ দেওয়া উচিত বলে তিনি দাবি করেন।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান সংসদের অবস্থান তৈরি হয়েছে—একটি গণভোট এবং অন্যটি জাতীয় সংসদ নির্বাচন। তার ভাষ্য অনুযায়ী, এই গণভোটের ভিত্তি ছিল ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, যে গণভোট ও গণরায়ের ভিত্তিতে তারা সংসদে এসেছেন, সেই আদেশকে অমান্য করা হচ্ছে। এমনকি ওই আদেশকে অসাংবিধানিক বলার চেষ্টাও করা হয়েছে, যা তিনি প্রশ্নবিদ্ধ বলে মনে করেন।

পরবর্তীতে আবারও বাধার মুখে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে স্পিকার তাকে বক্তব্য চালিয়ে যাওয়ার অনুমতি দেন। এরপর নাহিদ ইসলাম পুনরায় জোর দিয়ে বলেন, তাদের অবস্থান পরিষ্কার—গণভোট ও গণরায়ের ভিত্তিতে দেওয়া আদেশ উপেক্ষা করা হচ্ছে এবং সেটিকে অসাংবিধানিক হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

বিষয় : নাহিদ ইসলামের ক্ষোভ গণভোট ও সংবিধান সংস্কার জাতীয় সংসদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গণভোট ও সংবিধান সংস্কার নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, তাদের সংসদে আসার উদ্দেশ্য সংবিধান সংশোধন নয়, বরং সার্বিক সংস্কার। রবিবার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

বক্তব্যের একপর্যায়ে গণভোট প্রসঙ্গ উত্থাপন করলে সরকারদলীয় এক সংসদ সদস্য আপত্তি জানান। এতে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলে নাহিদ ইসলাম স্পিকারের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাননীয় স্পিকার, তাহলে আমরা এখানে না থাকি, আমাদের থাকার প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে স্পিকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেও কথা বলার সুযোগ পাননি। স্পিকারের নিরপেক্ষতার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ফ্লোর দেওয়ার ক্ষেত্রে যেন কোনো বৈষম্য না করা হয়।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, বিরোধীদলীয় নেতা একটি মূলতবি প্রস্তাব উত্থাপন করেছেন এবং সে অনুযায়ী স্পিকারের রুলিংও হয়েছে। ইতোমধ্যে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য দিয়েছেন। তাই সংক্ষিপ্ত সময় হলেও বিরোধীদলকে কথা বলার সুযোগ দেওয়া উচিত বলে তিনি দাবি করেন।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান সংসদের অবস্থান তৈরি হয়েছে—একটি গণভোট এবং অন্যটি জাতীয় সংসদ নির্বাচন। তার ভাষ্য অনুযায়ী, এই গণভোটের ভিত্তি ছিল ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, যে গণভোট ও গণরায়ের ভিত্তিতে তারা সংসদে এসেছেন, সেই আদেশকে অমান্য করা হচ্ছে। এমনকি ওই আদেশকে অসাংবিধানিক বলার চেষ্টাও করা হয়েছে, যা তিনি প্রশ্নবিদ্ধ বলে মনে করেন।

পরবর্তীতে আবারও বাধার মুখে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে স্পিকার তাকে বক্তব্য চালিয়ে যাওয়ার অনুমতি দেন। এরপর নাহিদ ইসলাম পুনরায় জোর দিয়ে বলেন, তাদের অবস্থান পরিষ্কার—গণভোট ও গণরায়ের ভিত্তিতে দেওয়া আদেশ উপেক্ষা করা হচ্ছে এবং সেটিকে অসাংবিধানিক হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো