মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

এসএসসি পরীক্ষা ২০২৬

হতে পারে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু বোর্ড পরীক্ষা:পাশ করতে পড়তে হবে

এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে বোর্ড কর্তৃপক্ষ একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে, যা বাস্তবায়নে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরু হওয়ার পরপরই প্রতিটি কেন্দ্রের টয়লেট তল্লাশি করতে হবে। কোনো ধরনের নকল বা অনৈতিক উপকরণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অপসারণ করতে হবে। এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী ও কক্ষ পরিদর্শকরা থাকতে পারবেন—অন্য কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে আনা হয়েছে কঠোর বিধিনিষেধ। কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন বা এ ধরনের ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি কেন্দ্র সচিবকেও এমন মোবাইল ব্যবহার করতে হবে, যাতে ছবি তোলার সুবিধা নেই।

এসব নির্দেশনা জারি করা হয়েছে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে। চিঠিতে মোট ৩১টি নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রশ্নপত্র ব্যবস্থাপনায়ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করতে হবে। এ সময় ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রশ্নপত্র সংগ্রহে কোনো ত্রুটি হলে তার দায়ভার কেন্দ্র সচিবকে বহন করতে হবে।

এছাড়া প্রশ্নপত্র পরিবহনে পুলিশের প্রহরা ও ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। প্যাকেট সিলমোহর করে তারিখ, বিষয় কোড ও সেট কোড স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষাকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক নিয়োগ দিতে হবে এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুজন পরিদর্শক রাখতে হবে। বসার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করা হয়েছে—৫ বা ৬ ফুট বেঞ্চে দুইজন এবং ৪ ফুট বেঞ্চে একজন করে বসবে।

পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় নিয়ন্ত্রণেও গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য হ্যান্ড মাইক ব্যবহার এবং সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

নকল প্রতিরোধে কেন্দ্রের প্রবেশপথে বোর্ড অনুমোদিত সতর্কতামূলক পোস্টার টানানো বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এছাড়া প্রবেশপত্রের ভুল সংশোধন, উত্তরপত্র প্যাকেটিং, ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র আলাদাভাবে ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই নির্ধারিত নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২১ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে।

বিষয় : শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড এইচ এস সি -২০২৬ উচ্চমাধ্যমিক শিক্ষামন্ত্রী বোর্ড পরীক্ষা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হতে পারে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু বোর্ড পরীক্ষা:পাশ করতে পড়তে হবে

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে বোর্ড কর্তৃপক্ষ একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে, যা বাস্তবায়নে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরু হওয়ার পরপরই প্রতিটি কেন্দ্রের টয়লেট তল্লাশি করতে হবে। কোনো ধরনের নকল বা অনৈতিক উপকরণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অপসারণ করতে হবে। এছাড়া পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী ও কক্ষ পরিদর্শকরা থাকতে পারবেন—অন্য কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে আনা হয়েছে কঠোর বিধিনিষেধ। কেন্দ্র সচিব ছাড়া কেউ মোবাইল ফোন বা এ ধরনের ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি কেন্দ্র সচিবকেও এমন মোবাইল ব্যবহার করতে হবে, যাতে ছবি তোলার সুবিধা নেই।

এসব নির্দেশনা জারি করা হয়েছে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে। চিঠিতে মোট ৩১টি নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রশ্নপত্র ব্যবস্থাপনায়ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষিত প্রশ্নপত্র সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যাচাই করতে হবে। এ সময় ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। প্রশ্নপত্র সংগ্রহে কোনো ত্রুটি হলে তার দায়ভার কেন্দ্র সচিবকে বহন করতে হবে।

এছাড়া প্রশ্নপত্র পরিবহনে পুলিশের প্রহরা ও ট্যাগ অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। প্যাকেট সিলমোহর করে তারিখ, বিষয় কোড ও সেট কোড স্পষ্টভাবে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।

পরীক্ষাকক্ষে শৃঙ্খলা বজায় রাখতে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন করে কক্ষ পরিদর্শক নিয়োগ দিতে হবে এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুজন পরিদর্শক রাখতে হবে। বসার ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম নির্ধারণ করা হয়েছে—৫ বা ৬ ফুট বেঞ্চে দুইজন এবং ৪ ফুট বেঞ্চে একজন করে বসবে।

পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় নিয়ন্ত্রণেও গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য হ্যান্ড মাইক ব্যবহার এবং সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

নকল প্রতিরোধে কেন্দ্রের প্রবেশপথে বোর্ড অনুমোদিত সতর্কতামূলক পোস্টার টানানো বাধ্যতামূলক করা হয়েছে। অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এছাড়া প্রবেশপত্রের ভুল সংশোধন, উত্তরপত্র প্যাকেটিং, ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র আলাদাভাবে ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই নির্ধারিত নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২১ এপ্রিল বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে এবং তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ২০ মে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো