মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

মুকসুদপুরে ক্রীড়াঙ্গনে গতি ফেরাতে ৭ সদস্যের নতুন কমিটি ঘোষণা

মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন : সভাপতি মাহমুদ আশিক কবির, সদস্য-সচিব পান্নু

ছবি : সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে ৭ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরকে সভাপতি এবং সাইফুল ইসলাম পান্নুকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

গত ০৬ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • পদাধিকারবলে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)।
  • উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
  • উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
  • উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
  • স্থানীয় ক্রীড়াবিদ মো: আব্দুল কাইয়ুম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা, খেলাধুলার মানোন্নয়ন এবং তরুণ সমাজকে মাঠমুখী করে তাদের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যেই এই নতুন কমিটি কাজ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির স্বাক্ষরিত অফিস আদেশের কপি।

নবগঠিত এই অ্যাডহক কমিটি দ্রুততম সময়ের মধ্যে তাদের দায়িত্ব বুঝে নিয়ে উপজেলার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা করছেন স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ জনগণ।

বিষয় : দৈনিক নতুন আলো মুকসুদপুর ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটি মাহমুদ আশিক কবির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন : সভাপতি মাহমুদ আশিক কবির, সদস্য-সচিব পান্নু

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে ৭ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবিরকে সভাপতি এবং সাইফুল ইসলাম পান্নুকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

গত ০৬ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

  • পদাধিকারবলে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)।
  • উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
  • উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা।
  • উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
  • স্থানীয় ক্রীড়াবিদ মো: আব্দুল কাইয়ুম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমের সুষ্ঠু পরিচালনা, খেলাধুলার মানোন্নয়ন এবং তরুণ সমাজকে মাঠমুখী করে তাদের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যেই এই নতুন কমিটি কাজ করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির স্বাক্ষরিত অফিস আদেশের কপি।

নবগঠিত এই অ্যাডহক কমিটি দ্রুততম সময়ের মধ্যে তাদের দায়িত্ব বুঝে নিয়ে উপজেলার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা করছেন স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ জনগণ।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো