মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একাত্মতা

বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে টেলিনরের বিনিয়োগ ও প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রীর সঙ্গে সিইও-র বৈঠক।

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ডিজিটাল উন্নয়নের যাত্রাকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের ডিজিটালনির্ভর ভবিষ্যৎ গড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে টেলিনর গ্রুপের সিইও গত তিন দশক ধরে বাংলাদেশে তাদের সফল কার্যক্রমের কথা তুলে ধরেন। বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বলেন, এশিয়ার বাজারে টেলিনরের জন্য বাংলাদেশের কৌশলগত গুরুত্ব অপরিসীম। আমরা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, সেখানে টেলিনর তাদের সক্ষমতা ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অংশীদার হতে চায়।

বৈঠকে তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বেনেডিক্টে শিলব্রেড ফাসমার উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভবিষ্যৎ-উপযোগী প্রযুক্তিতে তরুণদের দক্ষ করে গড়ে তোলা সম্ভব হলে তা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। ডিজিটাল সংযোগের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে একটি বিনিয়োগবান্ধব পরিবেশের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে আলোচনায়।

টেলিনর ও গ্রামীণফোন উভয় প্রতিষ্ঠানই নিরাপদ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একাত্মতা প্রকাশ করেছে। ডিজিটাল অন্তর্ভুক্তি জোরদার এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গ্রামীণফোন যে ভূমিকা পালন করে যাচ্ছে, তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অন্যান্যের মধ্যে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান-সহ টেলিনর ও গ্রামীণফোনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান টেলিনর গ্রুপ গ্রামীণফোন ডিজিটাল বাংলাদেশ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে টেলিনরের বিনিয়োগ ও প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রীর সঙ্গে সিইও-র বৈঠক।

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশের ডিজিটাল উন্নয়নের যাত্রাকে আরও গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের ডিজিটালনির্ভর ভবিষ্যৎ গড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে টেলিনর গ্রুপের সিইও গত তিন দশক ধরে বাংলাদেশে তাদের সফল কার্যক্রমের কথা তুলে ধরেন। বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বলেন, এশিয়ার বাজারে টেলিনরের জন্য বাংলাদেশের কৌশলগত গুরুত্ব অপরিসীম। আমরা বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, সেখানে টেলিনর তাদের সক্ষমতা ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে অংশীদার হতে চায়।

বৈঠকে তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বেনেডিক্টে শিলব্রেড ফাসমার উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ভবিষ্যৎ-উপযোগী প্রযুক্তিতে তরুণদের দক্ষ করে গড়ে তোলা সম্ভব হলে তা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। ডিজিটাল সংযোগের পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে একটি বিনিয়োগবান্ধব পরিবেশের প্রয়োজনীয়তার কথাও উঠে আসে আলোচনায়।

টেলিনর ও গ্রামীণফোন উভয় প্রতিষ্ঠানই নিরাপদ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একাত্মতা প্রকাশ করেছে। ডিজিটাল অন্তর্ভুক্তি জোরদার এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গ্রামীণফোন যে ভূমিকা পালন করে যাচ্ছে, তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে অন্যান্যের মধ্যে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান-সহ টেলিনর ও গ্রামীণফোনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো