চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ এপ্রিল) ভোরে বিজিবির ৬ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা চলছে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল রেলস্টেশন এলাকায় ওত পেতে থাকে। এ সময় সন্দেহভাজন আলমগীর খান কৌশলে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাকে চ্যালেঞ্জ করে। দৌড়ে পালানোর চেষ্টা করলেও ধাওয়া দিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত আলমগীর খানের দেহ তল্লাশি করে তার কোমরে খাকি স্কচ টেপে মোড়ানো দুটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটককৃত আলমগীর খান দর্শনা মোবারক পাড়ার মৃত বাদল খানের ছেলে। বিজিবি জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দর্শনা সীমান্ত দিয়ে চোরাচালান রোধে বিজিবির এই অভিযানকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন