মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

হাজিদের সেবায় শাহজালাল বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা

হজ ফ্লাইট ২০২৬: ৪১৯ যাত্রী নিয়ে আজ রাতে সৌদি আরবের পথে যাত্রা শুরু

হজ ফ্লাইটের শুভ উদ্বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের বৃহস্পতিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বিমানমন্ত্রী। ছবি : সংগৃহীত

চলতি বছরের হজযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খল করতে সব ধরনের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হজ কার্যক্রম ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে হজ ফ্লাইট পরিচালনা এবং হাজিদের সেবার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। হজ ক্যাম্পের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, হজযাত্রাকে সহজ ও নিরাপদ করা আমাদের পবিত্র দায়িত্ব। হাজিদের ব্যবস্থাপনায় সকলকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্ব বজায় রাখতে হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সব আনুষ্ঠানিকতা শেষে আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা হবে বছরের প্রথম হজ ফ্লাইট। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০২৬ সালের হজ কার্যক্রম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

হজ ফ্লাইট ২০২৬: ৪১৯ যাত্রী নিয়ে আজ রাতে সৌদি আরবের পথে যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

চলতি বছরের হজযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খল করতে সব ধরনের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হজ কার্যক্রম ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

পরিদর্শনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছে হজ ফ্লাইট পরিচালনা এবং হাজিদের সেবার বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে বিমানমন্ত্রী আফরোজা খানম বলেন, হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। হজ ক্যাম্পের সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ সময় কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, হজযাত্রাকে সহজ ও নিরাপদ করা আমাদের পবিত্র দায়িত্ব। হাজিদের ব্যবস্থাপনায় সকলকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্ব বজায় রাখতে হবে।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সব আনুষ্ঠানিকতা শেষে আজ শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে রওনা হবে বছরের প্রথম হজ ফ্লাইট। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ২০২৬ সালের হজ কার্যক্রম।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো