হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সানমার হেরাল্ড নামে একটি ভারতীয় পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৮ এপ্রিল) ভারত সরকারের একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি।
ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত জাহাজটির কোনো বড় ধরনের ক্ষতি হয়নি এবং জাহাজে থাকা ক্রু সদস্যরা সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। তবে ওমান উপকূল থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে এই হামলাটি হয়।
ব্রিটিশ মেরিটাইম সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গানবোট থেকে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। হামলার আগে ওই এলাকায় অবস্থানরত জাহাজগুলোকে রেডিও বার্তার মাধ্যমে জানানো হয় যে, হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো জাহাজকে এই পথ অতিক্রমের অনুমতি দেওয়া হবে না।
দীর্ঘ সাত সপ্তাহ ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তেজনার মাঝে গতকালই ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছিল। আজ সকালে আটটি তেলের ট্যাংকারের একটি বড় বহর এই পথ দিয়ে চলাচল শুরু করলে মনে করা হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কিন্তু সকালেই আইআরজিসি পুনরায় প্রণালির নিয়ন্ত্রণ নেয় এবং নতুন শর্ত আরোপের পাশাপাশি এই হামলার ঘটনা ঘটে।
বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালি পুনরায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ এবং দাম নিয়ে নতুন করে সংকট তৈরি হতে পারে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের নৌ-পথে চলাচলের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন