মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

ইরানের বাধায় মাঝপথে থামল বাংলার জয়যাত্রা, ৩১ নাবিকের উৎকণ্ঠা

ইরানি নৌবাহিনীর বাধার মুখে বাংলার জয়যাত্রা, ফিরে যাচ্ছে আমিরাতের বন্দরে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ৪০ দিন আটকে থাকার পর আবারও বাধার মুখে পড়েছে সরকারি মালিকানাধীন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রা। শুক্রবার রাতে হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলেও ইরানের নৌবাহিনীর বাধার মুখে জাহাজটি ফিরে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনাসাকার বন্দরের দিকে ফিরে যাচ্ছে।

বিএসসি সূত্র জানায়, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালিতে প্রবেশ করে। পরিকল্পনা ছিল ভোরের মধ্যেই প্রণালি পার হয়ে নিরাপদ জলসীমায় পৌঁছানো। কিন্তু রাত ১২টা ৩০ মিনিটের দিকে ইরানের নৌবাহিনী হঠাৎ সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয়। জানানো হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিশেষ অনুমতি ছাড়া কোনো জাহাজকে এই পথ অতিক্রম করতে দেওয়া হবে না। শেষ পর্যন্ত অনুমতি না মেলায় ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম জাহাজটি নিয়ে পুনরায় আমিরাত উপকূলের দিকে যাত্রা শুরু করেন।

৩১ জন নাবিক নিয়ে বাংলার জয়যাত্রা গত ২ ফেব্রুয়ারি পারস্য উপসাগরে প্রবেশ করেছিল। গত ২৭ ফেব্রুয়ারি আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরদিন থেকেই ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাত শুরু হয়। নিরাপত্তার স্বার্থে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। কিন্তু ১০ এপ্রিল এবং সর্বশেষ ১৭ এপ্রিল—দুইবার চেষ্টা করেও হরমুজ প্রণালি পার হতে ব্যর্থ হলো জাহাজটি।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, জাহাজে থাকা ৩১ জন নাবিক বর্তমানে নিরাপদে আছেন এবং তাদের পর্যাপ্ত খাবারের মজুত রয়েছে। তবে সুপেয় পানির সংকট এড়াতে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছে। প্রতিদিন ১৮ টন পানি পরিশোধন ক্ষমতা থাকলেও ইঞ্জিন পূর্ণ সক্ষমতায় না চলায় দৈনিক ব্যবহার ৬ টনে নামিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে যাওয়ার কথা ছিল এই জাহাজটির। কিন্তু ভূ-রাজনৈতিক অস্থিরতা ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের কঠোর অবস্থানের কারণে জাহাজটি এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ইরানি নৌবাহিনীর বাধার মুখে বাংলার জয়যাত্রা, ফিরে যাচ্ছে আমিরাতের বন্দরে

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো