ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার (১৯ এপ্রিল) জেলার কাট্টানাপট্টি এলাকার একটি কারখানায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় কারখানাটিতে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন।
স্থানীয় পুলিশের প্রাথমিক ধারণা, আতশবাজির রাসায়নিক মিশ্রণের সময় ঘর্ষণের ফলে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার অন্তত চারটি কক্ষ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১০ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।
ঘটনার পরপরই শিবকাশী, সাত্তুর ও বিরুধুনগর থেকে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এবং উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারীরা। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, তামিলনাড়ুর বিরুধুনগরের এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও এই প্রাণহানিতে দুঃখ প্রকাশ করেছেন। তিনি তাঁর মন্ত্রিসভার দুই সদস্যকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান তদারকি করার নির্দেশ দিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা নিশ্চিত করতে জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পুলিশ ইতিমধ্যে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। কারখানা কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তাবিধি মেনে চলছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিষয় : আতশবাজি কারখানা তামিলনাড়ু বিস্ফোরণ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন