মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

বগুড়াবাসীর স্বপ্ন পূরণ: সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা বগুড়ায় তারেক রহমান: উদ্বোধন করবেন ১৩তম সিটি করপোরেশন

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় সফরে যাচ্ছেন তারেক রহমান। আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে রওনা হন। তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো উত্তরবঙ্গ এবং বিশেষ করে বগুড়া জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান।

বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে এই সফরের মাধ্যমে। প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করবেন। বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌরভবনে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা হবে।

প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। তাঁর দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে:

  • বিচার বিভাগীয় আধুনিকায়ন: জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন এবং সারা দেশে একযোগে ই-বেইলবন্ড(অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন।
  • পৈতৃক ভিটা বাগবাড়ী সফর: দুপুর পৌনে ১২টায় গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
  • খাল খনন ও পৈতৃক ভিটা পরিদর্শন: পৈতৃক বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চৌকিরদহ খাল খনন কাজের উদ্বোধন এবং পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করবেন তিনি।

সফরের অন্যতম প্রধান আকর্ষণ বিকেলের জনসভা। বিকেল ৪টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধারণা করা হচ্ছে, সেখানে তিনি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও উন্নয়নমূলক দিকনির্দেশনা দেবেন।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সফর শেষে সন্ধ্যা ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা করবেন, পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যাত্রাবিরতি করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়া শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তোরণ, ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে শহরের প্রতিটি রাস্তা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা বগুড়ায় তারেক রহমান: উদ্বোধন করবেন ১৩তম সিটি করপোরেশন

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো