মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম সফরেই ঘরের ছেলেকে বরণ করতে মানুষের ঢল

ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা : ১১টি কমিশন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সোচ্চার প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজের পৈতৃক জেলা বগুড়া সফরে এসে বিরোধীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি অভিযোগ করেন যে, সরকারের ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি এই কর্মকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে উল্লেখ করেন।

জনসভায় উপস্থিত হাজারো মানুষের বাঁধভাঙা উল্লাসের মধ্যে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, আজ এই জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সামনে আমি আবারও পরিষ্কারভাবে ঘোষণা করছি—সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে আমরা যে জুলাই সনদ সই করেছি, তার প্রতিটি শব্দ এবং প্রতিটি অক্ষর আমরা ইনশাআল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। তিনি দৃঢ়তার সাথে বলেন যে, এই সনদ দেশের মানুষের অধিকার নিশ্চিত করার দলিল এবং এর থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই।

কিছু রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা করে তারেক রহমান বলেন, বারবার সরকারের অবস্থান পরিষ্কার করার পরেও আমরা দেখছি কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তারা জুলাই সনদ সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার সংস্কারের লক্ষে ১১টি কমিশন গঠন করেছে, যার মধ্যে সংবিধান, বিচার ব্যবস্থা, প্রশাসন, স্বাস্থ্য এবং নারী উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রধানমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, যারা আজ সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত করছে, তারা কিন্তু নারীর স্বাধীনতা বা নারীর উন্নয়ন নিয়ে কোনো কথা বলছে না। এখানেই ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া আজ এক উৎসবের নগরীতে পরিণত হয়েছে। সকালে সড়কপথে ঢাকার গুলশান থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। সেখানে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিকেলের জনসভা শুরুর অনেক আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মাঠে জড়ো হতে থাকেন। বেলা ৩টার মধ্যেই আলতাফুন্নেছা খেলার মাঠ ছাপিয়ে আশপাশের কয়েক কিলোমিটার সড়ক জনসমুদ্রে রূপ নেয়। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত বগুড়াবাসী স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর এবং জুলাই সনদ নিয়ে তাঁর দৃঢ় অবস্থান মূলত সংস্কার বিরোধীদের জন্য একটি বড় বার্তা। তিনি তাঁর বক্তব্যে কেবল ষড়যন্ত্রের বিরুদ্ধেই বলেননি, বরং একটি উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার জুলাই সনদে রয়েছে, তা বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমরা : ১১টি কমিশন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সোচ্চার প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো