নহাটা ইউনিয়নের বেজড়া গ্রামের বাসিন্দা তামজিদ হোসেন জানান, আধুনিক কৃষির প্রতি প্রবল আগ্রহ থেকে তিনি ইন্টারনেটে ভিয়েতনামি সরিষার গুণাগুণ সম্পর্কে জানতে পারেন। এরপর অনলাইনের মাধ্যমেই বীজ সংগ্রহ করেন। কৃষি অফিসের পরামর্শ ও কারিগরি সহযোগিতায় তিনি ১৫ শতক জমিতে এই সরিষার আবাদ করেন।
তামজিদ হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, ভিয়েতনামি সরিষার ফলন সাধারণ জাতের তুলনায় অনেক বেশি। মাত্র ১৫ শতক জমি থেকে আমি প্রায় ৫ মণ সরিষা পাবো বলে আশা করছি।
সুপার ফুড কিনোয়ার সমারোহসরিষার পাশাপাশি তামজিদ তার ১৩ শতক জমিতে চাষ করেছেন বিদেশি উচ্চমূল্যের ফসল কিনোয়া। প্রোটিন, ফাইবার এবং অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ এই ফসলটি বিশ্বজুড়ে 'সুপার ফুড' হিসেবে পরিচিত। কম খরচে এবং কম পরিশ্রমে এই ফসলের চমৎকার বৃদ্ধি দেখে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত।
নহাটা ইউনিয়নের পানিঘাটা ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. এমলাচুর জামান বলেন,
তামজিদ হোসেন একজন অত্যন্ত উদ্যমী ও আধুনিকমনা কৃষক। ভিয়েতনামি সরিষা ও কিনোয়া চাষে আমরা তাকে শুরু থেকেই নিয়মিত পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিয়ে আসছি। তার এই সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও এখন এই চাষে আগ্রহী হচ্ছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, মহম্মদপুরের মাটিতে এই ধরনের উচ্চমূল্যের ও পুষ্টিকর ফসলের সফল আবাদ আগামীতে এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন