মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বুধবার, ১৩ মে ২০২৬

রানার নাম শুনলেই পাকিস্তান কাঁপে-বাসিত আলী

নাহিদ রানার আগুনে বোলিংয়ের ব্যাখ্যা দিলেন বাসিত আলী, তাসকিনেরও প্রশংসা

টেস্টে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নাহিদ রানা। ছবি: বিসিবি

ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতি, সাথে বিষাক্ত বাউন্সার আর নিখুঁত ইয়র্কারে বিশ্বক্রিকেটের বাঘা বাঘা ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছাড়ছেন বাংলাদেশের নতুন গতিদানব নাহিদ রানা। কীভাবে তাঁর এক্সপ্রেস গতি সামলাবেন, সেই দুশ্চিন্তায় প্রতিপক্ষ ব্যাটাররা যখন তটস্থ, ঠিক তখনই রানাকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার বাসিত আলী। তাঁর মতে, পাকিস্তান ক্রিকেট দল এখন নাহিদ রানার নাম শুনলেই কাঁপে!

মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে কিছুটা নিষ্প্রভ থাকলেও মোক্ষম সময়ে ঠিকই জ্বলে উঠেছেন রানা। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছাই হয়ে গেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ম্যাচে ১৪০ রান খরচায় ৬ উইকেট (দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট) শিকার করেন তিনি।

মিরপুর টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১০৭ ও ৮১ রানের দুটি দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হলেও বাসিত আলীর চোখে আসল নায়ক নাহিদ রানা।

নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেন, শান্তকে অফিশিয়ালি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু আমার দৃষ্টিতে এই ম্যাচের আসল সেরা খেলোয়াড় নাহিদ রানা। নাহিদ রানা নামটাই এখন প্রতিপক্ষের জন্য যথেষ্ট। সে হয়তো গতির কারণে দু-একটা মার খাবে, কিন্তু উইকেট ও-ই এনে দেবে।

প্রথম ইনিংসে রানাকে দেখে মনে হয়েছিল পাকিস্তানি ব্যাটাররা তাঁকে নিয়ে অনেক হোমওয়ার্ক করে এসেছেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে গতির সাথে লেংথের চমত্কার পরিবর্তন করে শান মাসুদ, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলীর পর শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন রানা।

বাসিতের মতে, রানার মতো জেনুইন স্ট্রাইক বোলাররা পিটুনি খেলেও ঘুরে দাঁড়ানোর মন্ত্র ভালোই জানেন। তিনি আরও বলেন, প্রথম ইনিংসে ও যখন উইকেট পায়নি, তখন অনেকেই বলছিলেন, কী হলো রানার? আরে ভাই, ক্রিকেট খেলে আমার চুল তো এমনি এমনি সাদা হয়নি! রানা একজন স্ট্রাইক পেস বোলার। ওভারে ৫-৬ করে রান দিলেও ব্রেকথ্রু সেই এনে দেবে।

এর আগে গত মার্চে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেট নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন রানা। সেই সিরিজের পর এবার মিরপুর টেস্টেও পাকিস্তানের প্রধান ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে নিজের শিকার বানিয়েছেন এই গতিতারকা। টেস্টের শেষ দিনে রানার একটি ভেতরে ঢোকা ক্ষিপ্র ইনসুইং ডেলিভারি না বুঝে ছেড়ে দিতে গিয়ে বোল্ড হন রিজওয়ান।

রানার এই ডেলিভারিকে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সাথে তুলনা করে নিজের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে বাসিত আলী লেখেন, রানা যেভাবে রিজওয়ানের স্ট্যাম্প উড়িয়ে দিল ইনসুইংগারে, ঠিক সেভাবে আমাদের ইমরান ভাই (ইমরান খান) ভারতের জি আর বিশ্বনাথের স্ট্যাম্প উড়িয়ে দিতেন।

রানার পাশাপাশি অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদেরও প্রশংসা করেছেন বাসিত। তাসকিনের নেওয়া দুটি উইকেটকে সেরা উল্লেখ করে তিনি বলেন, ইমাম-উল-হক ও সালমান আলী আগাকে দারুণভাবে আউট করেছে তাসকিন।

নাহিদ রানা যে কেবল আন্তর্জাতিক ক্রিকেটেই পাকিস্তানকে ভীতি দেখাচ্ছেন তা নয়, পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) তিনি নিজের রাজত্ব কায়েম করে এসেছেন। পিএসএলে তাঁর দল পেশোয়ার জালমি চ্যাম্পিয়ন হয়েছে, যেখানে মাত্র ৫ ম্যাচে ৫.৪৪ ইকোনমিতে ৯টি উইকেট শিকার করেন রানা। বিশেষ করে হায়দরাবাদ কিংসপেন-এর বিপক্ষে শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে ২ উইকেটসহ এক ম্যাচে মাত্র ৪ ওভার বল করে ৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার চমত্কার কীর্তি রয়েছে এই বাংলাদেশি পেসারের।

বিষয় : খেলা বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট পাকিস্তান ক্রিকেট বাংলাদেশ পাকিস্তান সিরিজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নাহিদ রানার আগুনে বোলিংয়ের ব্যাখ্যা দিলেন বাসিত আলী, তাসকিনেরও প্রশংসা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো