গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। বৈঠকে কমিশন গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পাশাপাশি পরিষদের পক্ষ থেকে হত্যাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত ২৮২ জন সাংবাদিকের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সম্পাদক পরিষদের সদস্য ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।
মাহ্ফুজ আনাম সাংবাদিকদের বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে একটি তালিকা জমা দিয়েছি, যেখানে প্রায় ২৮২ জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলার বিবরণ রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এর মধ্যে ৯৪ জন সাংবাদিককে হত্যা মামলার আসামি করা হয়েছে, যা আমরা প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে জানিয়েছি।
তিনি আরও বলেন, তালিকাটি হয়তো একদম সম্পূর্ণ নয়, কিছু অসম্পূর্ণতা থাকতে পারে; তবে আমরা অত্যন্ত আন্তরিকভাবে এটি তৈরি করে জমা দিয়েছি। প্রধানমন্ত্রী এটি ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং উপস্থিত তথ্যমন্ত্রীকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা প্রসঙ্গে মাহ্ফুজ আনাম দৃঢ়তার সঙ্গে বলেন, গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য সাংবাদিকদের বিরুদ্ধে এমন হত্যা মামলা ও হয়রানি কোনোভাবেই কাম্য নয়। এটি বর্তমান সরকারের ভাবমূর্তির জন্যও ভালো বার্তা বহন করে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে ডেইলি স্টার সম্পাদক জানান, প্রধানমন্ত্রী বিষয়টি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিয়েছেন এবং তালিকাটি যাচাই-বাছাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
এদিকে বৈঠক শেষে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির জানান, গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়াকে গতিশীল করতে বৈঠকে একটি পরামর্শক কমিটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে সম্পাদক পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—পরিষদের সভাপতি নুরুল কবির (সম্পাদক, নিউএজ), সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ (সম্পাদক, বণিক বার্তা), মতিউর রহমান (সম্পাদক, প্রথম আলো), মাহ্ফুজ আনাম (সম্পাদক, ডেইলি স্টার), মতিউর রহমান চৌধুরী (সম্পাদক, মানবজমিন), শামসুল হক জাহিদ (সম্পাদক, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), এ এম এম বাহাউদ্দিন (সম্পাদক, দৈনিক ইনকিলাব), রুশো মাহমুদ (সম্পাদক, সুপ্রভাত বাংলাদেশ) এবং মো. মোজাম্মেল হক (সম্পাদক, করতোয়া)।
অন্যদিকে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে উপস্থিত ছিলেন—তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন