মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : সোমবার, ১৮ মে ২০২৬

জাতীয় সংসদ ভবন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

অবহেলা নয়, মানসিক সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড, গ্রিডে যুক্ত হচ্ছে ১৩২১ মেগাওয়াট

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮১তম জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি: বাড়িভাড়ার নতুন হার পুনর্নির্ধারণ

নতুন আইনের আওতায় আসছে নতুন এলিট ফোর্স: স্বরাষ্ট্রমন্ত্রী

র‍্যাবের নাম কি বদলে যাচ্ছে? নতুন এলিট ফোর্স নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন ঘোষণা!

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

দেশের শীর্ষ এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর ভবিষ্যৎ রূপরেখা এবং জননিরাপত্তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড়সড় এক ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এই বাহিনীটি বর্তমান র‍্যাবেরই সংস্কার হবে, নাকি সম্পূর্ণ নতুন নামে আত্মপ্রকাশ করবে—তা এখনো সরকারের বিবেচনাধীন রয়েছে।

আজ সোমবার (১৮ মে) দুপুরে র‍্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিস্ফোরক তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে স্বীকার করেন যে, বর্তমানে র‍্যাব একটি এডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যা প্রশাসনিকভাবে সঠিক নয়। এই জটিলতা দূর করতেই এখন র‍্যাবের জন্য পৃথক আইন প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

তিনি বলেন, আমরা আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। সেই আইনের অধীনেই একটি এলিট ফোর্স থাকবে, যারা জনগণের নতুন প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন এই এলিট ফোর্সটি বর্তমান র‍্যাবের ভেতরের কাঠামোগত সংস্কারের মাধ্যমেও হতে পারে, আবার একেবারে নতুন নামেও গঠিত হতে পারে। তবে রূপান্তর যেভাবেই হোক না কেন, নতুন আইনের মাধ্যমে এই বাহিনীর জবাবদিহিতা ও স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করা হবে। মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনের মাধ্যমে অথরিটি (ক্ষমতা) যেমন থাকবে, রেসপন্সিবিলিটিও (দায়িত্ব) থাকবে।

অতীতের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত রাজনৈতিক শাসনামলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করায় সেগুলোর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কয়েকজন কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব আজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তির একক দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো কখনোই উচিত নয়।

একই সাথে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখেই র‍্যাব তার সকল কার্যক্রম পরিচালনা করবে এবং জনআকাঙ্ক্ষা পূরণ করবে।

বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ র‍্যাব ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

র‍্যাবের নাম কি বদলে যাচ্ছে? নতুন এলিট ফোর্স নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন ঘোষণা!

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

দেশের শীর্ষ এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর ভবিষ্যৎ রূপরেখা এবং জননিরাপত্তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বড়সড় এক ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এই বাহিনীটি বর্তমান র‍্যাবেরই সংস্কার হবে, নাকি সম্পূর্ণ নতুন নামে আত্মপ্রকাশ করবে—তা এখনো সরকারের বিবেচনাধীন রয়েছে।

আজ সোমবার (১৮ মে) দুপুরে র‍্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিস্ফোরক তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে স্বীকার করেন যে, বর্তমানে র‍্যাব একটি এডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যা প্রশাসনিকভাবে সঠিক নয়। এই জটিলতা দূর করতেই এখন র‍্যাবের জন্য পৃথক আইন প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

তিনি বলেন, আমরা আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখে একটি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। সেই আইনের অধীনেই একটি এলিট ফোর্স থাকবে, যারা জনগণের নতুন প্রত্যাশা অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন এই এলিট ফোর্সটি বর্তমান র‍্যাবের ভেতরের কাঠামোগত সংস্কারের মাধ্যমেও হতে পারে, আবার একেবারে নতুন নামেও গঠিত হতে পারে। তবে রূপান্তর যেভাবেই হোক না কেন, নতুন আইনের মাধ্যমে এই বাহিনীর জবাবদিহিতা ও স্বচ্ছতা শতভাগ নিশ্চিত করা হবে। মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনের মাধ্যমে অথরিটি (ক্ষমতা) যেমন থাকবে, রেসপন্সিবিলিটিও (দায়িত্ব) থাকবে।

অতীতের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিগত রাজনৈতিক শাসনামলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করায় সেগুলোর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কয়েকজন কর্মকর্তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব আজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ব্যক্তির একক দায় পুরো প্রতিষ্ঠানের ওপর চাপানো কখনোই উচিত নয়।

একই সাথে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে সম্পূর্ণভাবে মানবাধিকার সমুন্নত রেখেই র‍্যাব তার সকল কার্যক্রম পরিচালনা করবে এবং জনআকাঙ্ক্ষা পূরণ করবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো