দেশের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্থিতিশীল হওয়ায় মাঠে থাকা সেনাসদস্যরা পর্যায়ক্রমে এবং ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ২০২৪ সালের ক্রান্তিকালে সেনাবাহিনী দেশের প্রয়োজনে ও জনগণের জানমালের সুরক্ষায় মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় সেনাসদস্যরা নিজ নিজ ব্যারাকে ফিরে যাচ্ছেন। দেশের সেই কঠিন ও জটিল সময়ে সেনাবাহিনীর ঐতিহাসিক ভূমিকা জাতি সবসময় কৃতজ্ঞতার সঙ্গে স্মরণে রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।
সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ। ছবি : সংগৃহীত
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, টানা ১৮ মাস মাঠপর্যায়ে দেশের বিভিন্ন প্রান্তে কঠিন দায়িত্ব পালনের পরও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে অসামান্য দক্ষতা, একাগ্রতা ও পেশাদার নৈপুণ্য প্রদর্শন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। বক্তব্য শেষে তিনি বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।সেনাসদর দপ্তর সূত্র জানায়, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় কুমিল্লা সেনানিবাসে এই ঐতিহ্যবাহী ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট ১৭টি দল অংশ নেয়।
অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও); কমান্ড্যান্ট, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া; জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনাসদর ও ফরমেশনসমূহের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন পদবির সেনাসদস্য ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা অনুষ্ঠানটিতে অংশ নেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

আপনার মতামত লিখুন