নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করেছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। দিবসটি উপলক্ষে এলপিজির সুফল ছড়িয়ে দিন প্রতিপাদ্যকে সামনে রেখে এবং পরিবেশ সংরক্ষণের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতা থেকে দেশব্যাপী বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে এমজিআই-এর প্রধান কার্যালয়ে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমজিআই-এর পরিচালক তানভীর মোস্তফা।
অনুষ্ঠানে পরিচ্ছন্ন জ্বালানির গুরুত্ব তুলে ধরে তানভীর মোস্তফা বলেন:
বিশ্ব এলপিজি দিবস আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় পরিচ্ছন্ন জ্বালানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ফ্রেশ এলপি গ্যাস নিরাপদ ও নির্ভরযোগ্য এলপিজির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে কাজ করছে।
ওয়ার্ল্ড লিকুইড গ্যাস অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য ফ্রেশ এলপি গ্যাস বর্তমানে দেশে প্রায় ৫০ লাখ সিলিন্ডারের মাধ্যমে লক্ষাধিক গ্রাহককে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে।
প্রতিষ্ঠানটি জানায়, দিবসটি উপলক্ষে শুধু প্রধান কার্যালয়ই নয়, বরং দেশব্যাপী বিশাল পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় ফ্রেশ এলপি গ্যাসের নিজস্ব কার্যালয়, ৪টি আধুনিক এলপিজি কারখানা এবং ২৫০টিরও বেশি পরিবেশকের মাধ্যমে মাঠপর্যায়ে গাছ লাগানো হচ্ছে। পরিবেশকেরা নিজ নিজ এলাকায় গাছ লাগানোর পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন প্রচারণাও চালাচ্ছেন।
পরিবেশ সুরক্ষায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ফ্রেশ এলপি গ্যাস একটি আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে। এর অধীনে যে কেউ তাদের বাসার বারান্দা, ছাদ কিংবা উপযুক্ত কোনো স্থানে গাছ লাগিয়ে সেই ছবি বা ভিডিও ফ্রেশ এলপি গ্যাসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে পারবেন। এই কার্যক্রমে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিতদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থাও রেখেছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে এমজিআই ও ফ্রেশ এলপি গ্যাসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম— ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা, এমজিআই-এর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ (পিপিএম, এনডিসি), সিনিয়র জিএম (অডিট) সাজ্জাদ হোসেন (এফসিএমএ) এবং সিনিয়র ডেপুটি জিএম (এইচআর) মো. হোসেন মাহমুদসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন