মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : রোববার, ১২ জুলাই ২০২৬

পিওর ইমোশন পিওর প্যাশন— আর্জেন্টিনা: পূর্ণিমা

আর্জেন্টিনার জয়ে নাচলেন পূর্ণিমা-নাদিয়া, কোচের ওপর ক্ষোভ ঝাড়লেন অভিনেতা ইরফান!

পূর্ণিমা। ছবি: সংগৃহীত

মাঠে চলছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ ২০২৬। ইতিমধ্যেই বিশ্বমঞ্চের শেষ চারে জায়গা করে নিয়েছে ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। আর আজ বাংলাদেশ সময় রোববার (১২ জুলাই) সকালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি ও তাঁর সতীর্থদের এই লড়াকু জয়ে ওপারে আটলান্টায় যখন উল্লাস চলছে, এপারে তখন আনন্দের জোয়ারে ভাসছে বাংলাদেশের বিনোদন জগত।

আলবিসেলেস্তেদের খেলা সরাসরি দেখতে বাংলাদেশি তারকাদের অনেকেই এবার আমেরিকার বিভিন্ন স্টেডিয়ামে হাজির হয়েছেন। ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি এফএস নাঈম ও নাদিয়া আহমেদ মনেপ্রাণে আর্জেন্টিনার কট্টর সমর্থক। এর আগে তারা গ্যালারিতে বসে আর্জেন্টিনা বনাম মিসরের শ্বাসরুদ্ধকর ম্যাচটি উপভোগ করেছিলেন।

আজ কোয়ার্টার ফাইনাল জেতার পর স্টেডিয়ামের সেই রঙিন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে উচ্ছ্বসিত নাদিয়া লিখেছেন :

ভামোস আর্জেন্টিনা! রোড টু সেমিফাইনালস। গর্জে ওঠো আর্জেন্টিনা। কানসাস সিটি স্টেডিয়ামকে ধন্যবাদ, এই মাঠেই এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে জিতেছে আর্জেন্টিনা, আর এখন কোয়ার্টার ফাইনাল জিতল।

নাঈম-নাদিয়া ছাড়াও এবারের বিশ্বকাপে মাঠে বসে আর্জেন্টিনার পক্ষে গলা ফাটাতে দেখা গেছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাফা কবির, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দিলারার মতো জনপ্রিয় তারকাদের।

আর্জেন্টিনার জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরের মতোই আনন্দের বন্যা বইয়ে দিচ্ছেন দেশের সেলিব্রেটিরা। জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা তাঁর ফেসবুক আইডিতে মেসির উদযাপনের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, পিওর ইমোশন, পিওর প্যাশন। আর্জেন্টিনা!

অন্যদিকে তরুণ অভিনেত্রী মালাইকা চৌধুরীও আর্জেন্টিনার পাড় ভক্ত। প্রতি ম্যাচেই প্রিয় দলের জন্য বার্তা দেওয়া এই অভিনেত্রী আজ নিজের আর্জেন্টিনার জার্সি পরা একটি ছবি পোস্ট করে লিখেছেন, আজকে আমি অনেক খুশি।

আর্জেন্টিনার জয়ে বাকিরা অন্ধের মতো খুশি হলেও একটু ভিন্ন সুর শোনা গেল জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের কণ্ঠে। দলের জয়ে তিনি আনন্দিত হলেও আজ কোচ লিওনেল স্কালোনির কৌশল নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, বেঞ্চে মেধাবী খেলোয়াড়দের বসিয়ে রেখে ম্যাচকে অযথা ঝুঁকিতে ফেলেছেন কোচ।

সামাজিক মাধ্যমে স্কালোনিকে সরাসরি ট্যাগ করার মতো করে ইরফান সাজ্জাদ লিখেছেন:

প্রিয় স্কালোনি, খুশি হওয়ার কিছু নেই! সেমিফাইনালে ইগোটাকে পাশে রেখে যোগ্য প্লেয়ারদের খেলাও! আনচেলত্তির (ব্রাজিলের বিদায়ী কোচ) মতো ভুল করো না। সেমিফাইনালের জন্য শুভকামনা।

আর্জেন্টিনার এই জয় আর তারকাদের এমন মিশ্র প্রতিক্রিয়া মিলিয়ে বিনোদন পাড়ায় এখন শুধুই ফুটবলীয় আড্ডা। সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও বাংলাদেশি তারকাদের এমন উন্মাদনা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।

বিষয় : ঢালিউড ফুটবল বিশ্বকাপ ২০২৬

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

আর্জেন্টিনার জয়ে নাচলেন পূর্ণিমা-নাদিয়া, কোচের ওপর ক্ষোভ ঝাড়লেন অভিনেতা ইরফান!

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো