মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বিনোদন

মুক্তির মাত্র পাঁচ দিনেই কোটি ভিউ ছাড়াল ‘তোমার ঠিকানায়’

তোমার ঠিকানায় নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

ছোট পর্দায় খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান—উদীয়মান এই দুই অভিনয়শিল্পীর পর্দার রসায়ন ইদানীং বেশ জমজমাট। দর্শকদের দারুণ পছন্দের কারণে নির্মাতারাও এখন তাঁদের ওপর আস্থা রাখছেন। সেই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর ‘হিয়া এন্টারটেইনমেন্ট’ নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় তাঁদের অভিনীত নতুন নাটক ‘তোমার ঠিকানায়’। মুক্তির পর থেকেই দর্শকমনে সাড়া ফেলে মাত্র পাঁচ দিনের মাথায় ১ কোটি (১০ মিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে নাটকটি।

পরিবারকেন্দ্রিক আবেগের গল্প নিয়ে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। এর চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ।

নাটকটির এই অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা সেরনিয়াবাত শাওন বলেন, খায়রুল বাসার ও সাদনিমাকে নিয়ে এর আগেও আমি কাজ করেছি। বাসার প্রতিটি কাজেই নিজেকে নতুন করে ভাঙছে এবং অসাধারণ পারফর্ম করছে। অন্যদিকে সাদনিমাও নতুনদের মাঝে বেশ সম্ভাবনাময়। ‘তোমার ঠিকানায়’ মূলত একটি পারিবারিক গল্পের নাটক। শিল্পীদের সাবলীল অভিনয় ও নির্মাণশৈলীর কারণে গল্পটি দর্শক হৃদয়ে সহজে জায়গা করে নিতে পেরেছে।

নাটকটির ইতিবাচক সাড়া প্রসঙ্গে অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান জানান, আমি আগে বেশ কয়েকটি ফ্যামিলি ড্রামায় কাজ করলেও এ নাটকের প্রেক্ষাপট ও চরিত্রের ধরন বেশ ভিন্ন ছিল। আর পরিচালক সেরনিয়াবাত শাওন ভাই যেভাবে চিত্রনাট্য ও চরিত্রগুলো পর্দায় ফুটিয়ে তুলেছেন, তা দর্শককে আবেগপ্রবণ করেছে।

খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান ছাড়াও এ নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে চমৎকার অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, সমাপ্তি মাসুক, শারমিন শর্মী, এম কে নয়নতারা, তাব্বাসুম মারিয়া, মারুফ ভূঁইয়া ও মুক্তা চৌধুরীসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মুক্তির মাত্র পাঁচ দিনেই কোটি ভিউ ছাড়াল ‘তোমার ঠিকানায়’

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

ছোট পর্দায় খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান—উদীয়মান এই দুই অভিনয়শিল্পীর পর্দার রসায়ন ইদানীং বেশ জমজমাট। দর্শকদের দারুণ পছন্দের কারণে নির্মাতারাও এখন তাঁদের ওপর আস্থা রাখছেন। সেই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর ‘হিয়া এন্টারটেইনমেন্ট’ নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় তাঁদের অভিনীত নতুন নাটক ‘তোমার ঠিকানায়’। মুক্তির পর থেকেই দর্শকমনে সাড়া ফেলে মাত্র পাঁচ দিনের মাথায় ১ কোটি (১০ মিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে নাটকটি।

পরিবারকেন্দ্রিক আবেগের গল্প নিয়ে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। এর চিত্রগ্রহণে ছিলেন কামরুল ইসলাম শুভ।

নাটকটির এই অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বসিত নির্মাতা সেরনিয়াবাত শাওন বলেন, খায়রুল বাসার ও সাদনিমাকে নিয়ে এর আগেও আমি কাজ করেছি। বাসার প্রতিটি কাজেই নিজেকে নতুন করে ভাঙছে এবং অসাধারণ পারফর্ম করছে। অন্যদিকে সাদনিমাও নতুনদের মাঝে বেশ সম্ভাবনাময়। ‘তোমার ঠিকানায়’ মূলত একটি পারিবারিক গল্পের নাটক। শিল্পীদের সাবলীল অভিনয় ও নির্মাণশৈলীর কারণে গল্পটি দর্শক হৃদয়ে সহজে জায়গা করে নিতে পেরেছে।

নাটকটির ইতিবাচক সাড়া প্রসঙ্গে অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান জানান, আমি আগে বেশ কয়েকটি ফ্যামিলি ড্রামায় কাজ করলেও এ নাটকের প্রেক্ষাপট ও চরিত্রের ধরন বেশ ভিন্ন ছিল। আর পরিচালক সেরনিয়াবাত শাওন ভাই যেভাবে চিত্রনাট্য ও চরিত্রগুলো পর্দায় ফুটিয়ে তুলেছেন, তা দর্শককে আবেগপ্রবণ করেছে।

খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান ছাড়াও এ নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে চমৎকার অভিনয় করেছেন নাদের চৌধুরী, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, সমাপ্তি মাসুক, শারমিন শর্মী, এম কে নয়নতারা, তাব্বাসুম মারিয়া, মারুফ ভূঁইয়া ও মুক্তা চৌধুরীসহ আরও অনেকে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো