মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : বুধবার, ২৫ মার্চ ২০২৬

ঈদের ছুটিতে প্রিয় সহকর্মীর খোঁজ নিলেন চঞ্চল চৌধুরী

ওপেন হার্ট সার্জারি শেষে বাসায় বিশ্রামে ফজলুর রহমান বাবু

অসুস্থতা কাটিয়ে সুস্থতার পথে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। হার্ট সার্জারির ধকল কাটিয়ে বর্তমানে নিজের বাসায় বিশ্রামে রয়েছেন তিনি। ঈদের এই বিশেষ অবসরে সপরিবারে বড় ভাইকে দেখতে গিয়েছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী ও অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখান থেকে ফিরে এসে চঞ্চল জানালেন এক স্বস্তির খবর— বাবু ভাই এখন অনেকটাই সুস্থ।

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাবু ভাইয়ের সাথে তোলা একটি পারিবারিক ছবি পোস্ট করেন চঞ্চল চৌধুরী। ক্যাপশনে তিনি লেখেন, এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসিমুখে দেখব, এটাই ছিল সৃষ্টিকর্তার কাছে বিনীত প্রার্থনা।

চঞ্চল আরও আশাবাদ ব্যক্ত করে লিখেন, আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আশা করি আমরা অনেক দ্রুতই তাঁকে ক্যামেরার সামনে দেখব।

গত ফেব্রুয়ারি মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফজলুর রহমান বাবু। টানা দুই সপ্তাহের বেশি চিকিৎসাধীন থাকার পর ১৯ ফেব্রুয়ারি তার সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। এরপর ৩ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি বাসায় ফেরেন। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন।

শারীরিক অসুস্থতার কারণে বাবু ভাই বর্তমানে পর্দার আড়ালে থাকলেও এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা প্রেশার কুকার। অন্যদিকে, চঞ্চল চৌধুরীর অভিনীত দুটি সিনেমা দম ও বনলতা এক্সপ্রেস প্রেক্ষাগৃহে বেশ সাড়া ফেলেছে। ভক্তদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে আবারও প্রিয় এই দুই অভিনেতাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।

বিষয় : অভিনেতা সিনেমা বিনোদন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ওপেন হার্ট সার্জারি শেষে বাসায় বিশ্রামে ফজলুর রহমান বাবু

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

অসুস্থতা কাটিয়ে সুস্থতার পথে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। হার্ট সার্জারির ধকল কাটিয়ে বর্তমানে নিজের বাসায় বিশ্রামে রয়েছেন তিনি। ঈদের এই বিশেষ অবসরে সপরিবারে বড় ভাইকে দেখতে গিয়েছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী ও অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখান থেকে ফিরে এসে চঞ্চল জানালেন এক স্বস্তির খবর— বাবু ভাই এখন অনেকটাই সুস্থ।

আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বাবু ভাইয়ের সাথে তোলা একটি পারিবারিক ছবি পোস্ট করেন চঞ্চল চৌধুরী। ক্যাপশনে তিনি লেখেন, এবারের ঈদে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এরকম হাসিমুখে দেখব, এটাই ছিল সৃষ্টিকর্তার কাছে বিনীত প্রার্থনা।

চঞ্চল আরও আশাবাদ ব্যক্ত করে লিখেন, আমাদের সকলের প্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ভাই অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। আশা করি আমরা অনেক দ্রুতই তাঁকে ক্যামেরার সামনে দেখব।

গত ফেব্রুয়ারি মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফজলুর রহমান বাবু। টানা দুই সপ্তাহের বেশি চিকিৎসাধীন থাকার পর ১৯ ফেব্রুয়ারি তার সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। এরপর ৩ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে তিনি বাসায় ফেরেন। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি পূর্ণ বিশ্রামে রয়েছেন।

শারীরিক অসুস্থতার কারণে বাবু ভাই বর্তমানে পর্দার আড়ালে থাকলেও এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা প্রেশার কুকার। অন্যদিকে, চঞ্চল চৌধুরীর অভিনীত দুটি সিনেমা দম ও বনলতা এক্সপ্রেস প্রেক্ষাগৃহে বেশ সাড়া ফেলেছে। ভক্তদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে আবারও প্রিয় এই দুই অভিনেতাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো