মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : শনিবার, ২৮ মার্চ ২০২৬

জন্মদিনে শাকিবের চমক

জন্মদিনে শাকিব খানের উপহার: প্রকাশ্যে এলো ‘রকস্টার’-এর ভিন্নধর্মী লুক

বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্তদের নিরাশ করেননি তিনি। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মালয়েশিয়ায় শুটিংরত তাঁর নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এই মেগাস্টার।

সাম্প্রতিক সময়ে ‘তুফান’, ‘বরবাদ’ বা ‘প্রিন্স’-এর মতো সিনেমাগুলোতে শাকিব খানকে মারকুটে অ্যাকশন অবতারে দেখা গেলেও, ‘রকস্টার’-এ তিনি ধরা দিয়েছেন একেবারে ভিন্ন আঙ্গিকে। আজ ২৮ মার্চ প্রকাশিত পোস্টারে দেখা যায়—চোখে কালো সানগ্লাস, শরীরে ট্যাটু, গলায় মোটা চেইন আর পায়ে স্নিকার্স পরে পিচঢালা পথে বসে আছেন তিনি। উদাস দৃষ্টিতে দূরে কোথাও তাকিয়ে থাকা এই শাকিব যেন আক্ষরিক অর্থেই এক ‘রকস্টার’।

নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে শাকিব খান লিখেছেন, আমার ভালোবাসার দর্শকদের জন্য এটা আমার জন্মদিনের উপহার। জানা গেছে, এক রকস্টারের জীবনের উত্থান-পতন এবং ভালোবাসার এক অনন্য গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমায় শাকিবের বিপরীতে কে থাকছেন তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে মালয়েশিয়ায় শুটিংয়ের ফাঁকে ফাঁস হওয়া ভিডিওতে শাকিবের সাথে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-কে। এর আগে গত বছর ‘তাণ্ডব’ সিনেমায় এই জুটিকে দেখা গিয়েছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

জন্মদিনে শাকিব খানের উপহার: প্রকাশ্যে এলো ‘রকস্টার’-এর ভিন্নধর্মী লুক

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্তদের নিরাশ করেননি তিনি। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মালয়েশিয়ায় শুটিংরত তাঁর নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন এই মেগাস্টার।

সাম্প্রতিক সময়ে ‘তুফান’, ‘বরবাদ’ বা ‘প্রিন্স’-এর মতো সিনেমাগুলোতে শাকিব খানকে মারকুটে অ্যাকশন অবতারে দেখা গেলেও, ‘রকস্টার’-এ তিনি ধরা দিয়েছেন একেবারে ভিন্ন আঙ্গিকে। আজ ২৮ মার্চ প্রকাশিত পোস্টারে দেখা যায়—চোখে কালো সানগ্লাস, শরীরে ট্যাটু, গলায় মোটা চেইন আর পায়ে স্নিকার্স পরে পিচঢালা পথে বসে আছেন তিনি। উদাস দৃষ্টিতে দূরে কোথাও তাকিয়ে থাকা এই শাকিব যেন আক্ষরিক অর্থেই এক ‘রকস্টার’।

নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে শাকিব খান লিখেছেন, আমার ভালোবাসার দর্শকদের জন্য এটা আমার জন্মদিনের উপহার। জানা গেছে, এক রকস্টারের জীবনের উত্থান-পতন এবং ভালোবাসার এক অনন্য গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন। সিনেমায় শাকিবের বিপরীতে কে থাকছেন তা নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে মালয়েশিয়ায় শুটিংয়ের ফাঁকে ফাঁস হওয়া ভিডিওতে শাকিবের সাথে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর-কে। এর আগে গত বছর ‘তাণ্ডব’ সিনেমায় এই জুটিকে দেখা গিয়েছিল।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো