জনপ্রিয় সংগীত পরিচালক ও শিল্পী প্রীতম হাসান সিনেমার আইটেম ঘরানার গান থেকে বিরতির ঘোষণা দিয়েছেন। ক্যারিয়ারের শুরুতে ‘বিয়ানসাব’, ‘গার্লফ্রেন্ডের বিয়া’ কিংবা ‘কাবাবের হাড্ডি’র মতো ড্যান্স ট্র্যাক দিয়ে শ্রোতাদের মাতিয়ে রাখা এই শিল্পী এখন থেকে সিনেমার বাণিজ্যিক ঘরানার গান থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
সম্প্রতি শাকিব খানের আসন্ন ‘প্রিন্স’ সিনেমার জন্য ‘জ্বালা জ্বালা’ শিরোনামের একটি আইটেম গান তৈরি করেছেন প্রীতম। এই গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। এই বড় ধামাকার খবর দেওয়ার পরপরই প্রীতম তাঁর বিরতির কথা জানান।
মৌলিক গানের পাশাপাশি সিনেমার গানেও নিজের জাত চিনিয়েছেন প্রীতম। তাঁর ঝুলিতে আছে ‘লাগে উরা ধুরা’, ‘চাঁদ মামা’, ‘লিচুর বাগান’-এর মতো জনপ্রিয় সব গান। বিশেষ করে শাকিব খানের ঈদের সিনেমা মানেই ছিল প্রীতমের আইটেম গান। গত চারটি ঈদে এই ধারা নিয়মিত থাকলেও এবার সেই ধারায় ইতি টানতে চাইছেন তিনি।
বিরতির কারণ ব্যাখ্যা করে প্রীতম হাসান বলেন, “কিছু সময়ের জন্য সিনেমার ড্যান্স ট্র্যাকে কণ্ঠ দেওয়া থেকে বিরতি নিচ্ছি। নতুন কিছু না করার সুযোগ থাকলে হয়তো আবারও ফিরব। আপাতত আমি ‘শরতের শেষ থেকে’, ‘মরে যাক’ বা ‘খোকা’-এর মতো গানে ফিরতে চাই—যেখানে হাইপ কিছুটা কম থাকলেও আত্মার শান্তি অনেক বেশি।”
প্রীতম জানান, গত কয়েক বছর ধরেই রুনা লায়লার সঙ্গে কাজ করার পরিকল্পনা করছিলেন তিনি। অবশেষে ‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে সেই সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে, গানের পাশাপাশি অভিনয়েও প্রীতম এখন দারুণ ব্যস্ত। এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিরিজ ‘ক্যাকটাস’। শিহাব শাহীনের পরিচালনায় ‘মানসিভ’ নামের এক হ্যাকারের চরিত্রে মেহজাবীন চৌধুরীর বিপরীতে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে তাঁর পরবর্তী ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন