প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রোববার (২৯ মার্চ) সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন। এদিন তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।
সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে প্রবেশের আগে প্রধানমন্ত্রী একে একে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; মহিলা ও শিশু বিষয়ক; স্বাস্থ্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন করেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিনি কুশল বিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)।
সচিবালয় সূত্র জানায়, মন্ত্রণালয়গুলোর কাজের গতিশীলতা বৃদ্ধি এবং জনসেবা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রীর এই বিশেষ পরিদর্শন। এসময় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন