আরও একটি ফাইনাল, আরও একবার প্রতিপক্ষ সেই ভারত। দক্ষিণ এশিয়ার ফুটবলে বারবার ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। তবে এবার আর কোনো ভুল করতে চায় না লাল-সবুজের প্রতিনিধিরা। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে হারিয়ে প্রতিশোধ নেওয়ার সংকল্প জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী।
টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশের হয়েছিল দুর্দান্ত। শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত করে মিঠু-মানিকের দল। যদিও গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে ভারতের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে, তবে সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে দাপটের সাথেই ফাইনালে পা রাখে তারা। মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৯টায় শিরোপার লড়াইয়ে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
ফাইনালের আগে আজ শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধিনায়ক মিঠু চৌধুরী বলেন, আমি দেশ ছাড়ার আগেই বলেছিলাম, ভারতের বিপক্ষে খেলতে আমাদের ভালো লাগে। ওদের হারিয়েই আমরা শিরোপা নিয়ে দেশে ফিরতে চাই। সেই ঐতিহাসিক মুহূর্তটা এখন আমাদের সামনে। আমরা কালকের বাঁচা-মরার লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত।
বিগত বছরগুলোতে (২০২৩, ২০২৪ ও ২০২৫) টানা ফাইনাল খেলে ভারতের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। সেই তিক্ত স্মৃতি ভুলে এবার নতুন ইতিহাস গড়তে চান মিঠু। তিনি আরও যোগ করেন, আপনারা জানেন গত কয়েক বছর আমরা ভারতের কাছেই হেরেছি। তাই প্রতিপক্ষ যখন ভারত হয়, তখন আমাদের ভেতরে অন্যরকম জেদ কাজ করে। ওরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী। আমার সতীর্থরা সবাই নিজেদের সবটুকু দিয়ে লড়তে প্রস্তুত।
দেশের মান রক্ষায় এক হয়ে লড়ার ডাক দিয়ে মিঠু বলেন, যখন বুকের ওপর জাতীয় পতাকা থাকে, তখন দেশের মর্যাদা নিয়ে লড়াই করা আমাদের দায়িত্ব। আমরা এখানে এসেছি বাংলাদেশকে উপস্থাপন করতে। প্রবাসীরা মাঠে আমাদের সমর্থন দিচ্ছে, দেশবাসী দোয়া করছে—সব মিলিয়ে আমরা দেশের জন্য ইনশা আল্লাহ সেরাটা দেব।
ম্যাচ প্রোফাইল:

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন