কৃষিখাতে ডিজিটাল বিপ্লব এবং কৃষকদের সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কৃষক কার্ড বিতরণের প্রি-পাইলট কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের দিন সারা দেশে একযোগে এই কর্মসূচির যাত্রা শুরু হবে।
আগামী ১৪ এপ্রিল সকাল ১০টায় টাঙ্গাইল সদরের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রি-পাইলট প্রকল্পের অংশ হিসেবে প্রাথমিকভাবে দেশের ১১টি উপজেলায় একযোগে এই কার্যক্রম চালু হবে। উপজেলাগুলো হলো :
কৃষি কর্মকর্তাদের মতে, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সরকারি সব ধরনের প্রণোদনা, সার, বীজ ও কৃষি উপকরণ সহায়তার সুবিধা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে গ্রহণ করতে পারবেন। এটি কৃষিখাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি কৃষকের হাতে সরকারি সেবার সুফল পৌঁছে দিতে সহায়ক ভূমিকা পালন করবে।
ইতোমধ্যেই নির্বাচিত ১১টি উপজেলায় প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় কৃষি বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দেশের কৃষিব্যবস্থায় এক নতুন ও যুগোপযোগী অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন