মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

অস্ট্রেলিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম নিহত

আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, চরম অনিশ্চয়তায় প্রবাসীরা

বাড়ি ফেরা হলো না আর, সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় এমবিএফএ-এর ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন

ইতালির রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বড় সতর্কবার্তা, যেকোনো সময় হতে পারে বহিষ্কার!

প্যারিসের বুকে এক টুকরো বাংলাদেশ! প্রবাসীদের ইলিশ উৎসব ও ঈদ পুনর্মিলনী

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ১৭০ বাংলাদেশি: ইউরোপ যাওয়ার স্বপ্নে পিছু ছাড়েনি নির্যাতন!

নাহিদা ও লিমনের সন্ধানে ফ্লোরিডা পুলিশের ব্যাপক তল্লাশি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ: উদ্বেগে পরিবার

নিখোঁজ দুই শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) ক্যাম্পাসে এখন কেবলই আতঙ্ক আর উদ্বেগের ছাপ। গত ১৬ এপ্রিল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নামের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী। এক সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেলেও স্থানীয় প্রশাসন কিংবা গোয়েন্দা সংস্থাগুলো এখনো তাঁদের কোনো কূলকিনারা করতে পারেনি।

জামিল লিমনের নিখোঁজ হওয়াকে সবচেয়ে বেশি রহস্যময় করে তুলেছে তাঁর গবেষণার সময়কাল। পরিবেশবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে করা তাঁর পিএইচডি থিসিসটি চলতি সপ্তাহেই জমা দেওয়ার কথা ছিল। নিখোঁজের দিন ল্যাবের ক্যালেন্ডারে ওয়ার্ক ফ্রম হোম লিখে রাখা নির্দেশ করে যে, তিনি কাজের প্রতি কতটা মনোযোগী ছিলেন। কিন্তু সকাল ৯টার পর তাঁর বাসভবন থেকে বের হওয়ার পর আর কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া যায়নি।

অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্রী নাহিদা বৃষ্টি প্রতিদিন নিয়মিত পরিবারের সাথে যোগাযোগ রাখতেন। গত ১৬ এপ্রিল সকালে ক্যাম্পাসে তাঁকে শেষবারের মতো দেখার পর থেকে তাঁর ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তাঁর ভাই জাহিদ প্রান্তের আর্তনাদ—এমন কোনো দিন ছিল না যে তাঁর সাথে আমাদের কথা হয়নি। পুরো পরিবার এখন এক বুক শঙ্কা নিয়ে ট্যাম্পা পুলিশের উত্তরের অপেক্ষায় রয়েছে।

বন্ধুমহলের বরাতে জানা গেছে, লিমন ও নাহিদা একে অপরকে পছন্দ করতেন এবং তাঁদের মধ্যে বিয়ের আলাপও চলছিল। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাঁদের বিমানের টিকিট। গ্রীষ্মকালীন ছুটিতে দেশে ফেরার জন্য টিকিট কেটে রাখা দুই মানুষ কেন হঠাৎ এভাবে নিখোঁজ হবেন—তা নিয়ে খোদ মার্কিন গোয়েন্দারাও সন্দিহান। বর্তমানে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় বিভিন্ন কাউন্টিতে তাঁদের অবস্থান শনাক্তে ডিজিটাল তল্লাশি চালাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ: উদ্বেগে পরিবার

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) ক্যাম্পাসে এখন কেবলই আতঙ্ক আর উদ্বেগের ছাপ। গত ১৬ এপ্রিল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নামের দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী। এক সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেলেও স্থানীয় প্রশাসন কিংবা গোয়েন্দা সংস্থাগুলো এখনো তাঁদের কোনো কূলকিনারা করতে পারেনি।

জামিল লিমনের নিখোঁজ হওয়াকে সবচেয়ে বেশি রহস্যময় করে তুলেছে তাঁর গবেষণার সময়কাল। পরিবেশবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নিয়ে করা তাঁর পিএইচডি থিসিসটি চলতি সপ্তাহেই জমা দেওয়ার কথা ছিল। নিখোঁজের দিন ল্যাবের ক্যালেন্ডারে ওয়ার্ক ফ্রম হোম লিখে রাখা নির্দেশ করে যে, তিনি কাজের প্রতি কতটা মনোযোগী ছিলেন। কিন্তু সকাল ৯টার পর তাঁর বাসভবন থেকে বের হওয়ার পর আর কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া যায়নি।

অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্রী নাহিদা বৃষ্টি প্রতিদিন নিয়মিত পরিবারের সাথে যোগাযোগ রাখতেন। গত ১৬ এপ্রিল সকালে ক্যাম্পাসে তাঁকে শেষবারের মতো দেখার পর থেকে তাঁর ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। তাঁর ভাই জাহিদ প্রান্তের আর্তনাদ—এমন কোনো দিন ছিল না যে তাঁর সাথে আমাদের কথা হয়নি। পুরো পরিবার এখন এক বুক শঙ্কা নিয়ে ট্যাম্পা পুলিশের উত্তরের অপেক্ষায় রয়েছে।

বন্ধুমহলের বরাতে জানা গেছে, লিমন ও নাহিদা একে অপরকে পছন্দ করতেন এবং তাঁদের মধ্যে বিয়ের আলাপও চলছিল। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তাঁদের বিমানের টিকিট। গ্রীষ্মকালীন ছুটিতে দেশে ফেরার জন্য টিকিট কেটে রাখা দুই মানুষ কেন হঠাৎ এভাবে নিখোঁজ হবেন—তা নিয়ে খোদ মার্কিন গোয়েন্দারাও সন্দিহান। বর্তমানে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় বিভিন্ন কাউন্টিতে তাঁদের অবস্থান শনাক্তে ডিজিটাল তল্লাশি চালাচ্ছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো