আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়জয়কারের পর এবার দেশের দর্শকদের সামনে প্রদর্শিত হতে যাচ্ছে রাজিব রাফি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ওয়ান্স আপন আ টাইম ইন উয়ারী-বটেশ্বর। আজ শুক্রবার (২৪ এপ্রিল, ২০২৬) সন্ধ্যা ৭টায় ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার নুভেল ভাগ অডিটরিয়ামে সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
গত বছর ফ্রান্সের মর্যাদাপূর্ণ ক্লেরমন্ট-ফেরান্ড ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এরপর টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং ইতালির সান জিও ভেরোনা ভিডিও ফেস্টিভ্যালেও এটি প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। আয়োজক সংস্থা আলিয়ঁস ফ্রঁসেজ জানিয়েছে, প্রদর্শনী শেষে নির্মাতা রাজিব রাফি নিজে উপস্থিত থাকবেন এবং দর্শকদের সাথে সিনেমাটির নির্মাণপ্রক্রিয়া ও ভাবনা নিয়ে সরাসরি মতবিনিময় করবেন।
১৫ মিনিট দৈর্ঘ্যের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সম্পূর্ণ ড্রোন ক্যামেরা ব্যবহার করে। নির্মাতা রাজিব রাফি জানান, ম্যাজিক রিয়েলিজম বা জাদুবাস্তবতা ঘরানার এই সিনেমাটি একটি এক্সপেরিমেন্টাল ন্যারেটিভ। একজন রহস্যময় আত্মার দৃষ্টিকোণ থেকে গল্পের চরিত্রগুলোকে—যেমন এক নির্বাক স্ত্রী, স্বপ্নবাজ গোলরক্ষক বা এক অস্থির পিতাকে ফুটিয়ে তোলা হয়েছে। পরিচালকের ভাষায়, এটি একটি ডিটেকটিভ ফিকশনও বটে, যেখানে দর্শক এক অদ্ভুত ও ভয়ংকরের মিশেলে এক অদৃশ্য বাস্তবতাকে খুঁজে পাবেন।
সিনেমাটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন মাজাহারুল রাজু। এটি যৌথভাবে প্রযোজনা করেছে খনা টকিজ ও সিনেমা কোকোন। বর্তমানে সিনেলিওর আন্তর্জাতিক পরিবেশনায় সিনেমাটি দুবাই ও মিসরের দর্শকদের কাছেও সমাদৃত হচ্ছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন