মুকসুদপুর    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
দৈনিক নতুন আলো
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শ্রীলঙ্কায় চিত্রায়িত বিশাল বাজেটের মিউজিক ভিডিওতে নতুন লুকে কিং খান

শাকিব খানের জয়ধ্বনি: আদনান আল রাজীবের পরিচালনায় বিশ্বমানের মিউজিক ভিডিও

জয়ধ্বনি মিউজিক ভিডিওতে শাকিব খান । ছবি : সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা আদনান আল রাজীবের জুটি মানেই নতুন কিছু। বিজ্ঞাপনের পর এবার এই জুটি নিয়ে এলো বিশাল বাজেটের এক মিউজিক ভিডিও, যার শিরোনাম জয়ধ্বনি। সম্প্রতি মুক্তি পাওয়া এই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।

এম রাইজের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই গানটির বিশেষত্ব হলো এর আন্তর্জাতিক পরিসর। নির্মাতা আদনান আল রাজীব জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং তুরস্কের আর্টিস্ট ও টেকনিক্যাল টিম এই প্রজেক্টে কাজ করেছে। শ্রীলঙ্কার মনোরম লোকেশনে গানটির শুটিং হয়েছে। ভারতের সিজার গনসালভেসের কোরিওগ্রাফি এবং পাকিস্তানের আহসান রাজার ক্যামেরায় গানটি ফুটে উঠেছে বিশ্বমানের লুকে।

এস এম আহসানুস শাকিবের কথা ও চিত্রনাট্যে গানটি গেয়েছেন নিলয় আহমেদ এবং র‍্যাপ অংশে ছিলেন টুকু শেরবাতস্কি। গানটির কালার গ্রেডিং করা হয়েছে তুরস্কে।

এম রাইজের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অপ্রকাশিত প্রতিভাবানদের অনুপ্রাণিত করতেই এই আয়োজন। শাকিব খানের উপস্থিতি এই প্রজেক্টকে সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দিয়েছে। নির্মাতা আদনান আল রাজীব বলেন, শাকিব খানকে নিয়ে আমার আগের কাজগুলো প্রশংসিত হয়েছিল, তবে এবারের কাজটি আরও বড় আকারের।

মিউজিক ভিডিওর পাশাপাশি শাকিব খান এখন ব্যস্ত তার নতুন সিনেমা রকস্টার নিয়ে। পরিচালক আজমান রুশোর এই সিনেমায় শাকিবকে দেখা যাবে একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্পে। মজার ব্যাপার হলো, সিনেমার মূল আইডিয়াটি খোদ শাকিব খানেরই দেওয়া। এই সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে। আগামী কোরবানি ঈদে সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিষয় : শাকিব খান আদনান আল রাজীব জয়ধ্বনি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক নতুন আলো

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শাকিব খানের জয়ধ্বনি: আদনান আল রাজীবের পরিচালনায় বিশ্বমানের মিউজিক ভিডিও

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা আদনান আল রাজীবের জুটি মানেই নতুন কিছু। বিজ্ঞাপনের পর এবার এই জুটি নিয়ে এলো বিশাল বাজেটের এক মিউজিক ভিডিও, যার শিরোনাম জয়ধ্বনি। সম্প্রতি মুক্তি পাওয়া এই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।

এম রাইজের পৃষ্ঠপোষকতায় নির্মিত এই গানটির বিশেষত্ব হলো এর আন্তর্জাতিক পরিসর। নির্মাতা আদনান আল রাজীব জানান, বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং তুরস্কের আর্টিস্ট ও টেকনিক্যাল টিম এই প্রজেক্টে কাজ করেছে। শ্রীলঙ্কার মনোরম লোকেশনে গানটির শুটিং হয়েছে। ভারতের সিজার গনসালভেসের কোরিওগ্রাফি এবং পাকিস্তানের আহসান রাজার ক্যামেরায় গানটি ফুটে উঠেছে বিশ্বমানের লুকে।

এস এম আহসানুস শাকিবের কথা ও চিত্রনাট্যে গানটি গেয়েছেন নিলয় আহমেদ এবং র‍্যাপ অংশে ছিলেন টুকু শেরবাতস্কি। গানটির কালার গ্রেডিং করা হয়েছে তুরস্কে।

এম রাইজের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অপ্রকাশিত প্রতিভাবানদের অনুপ্রাণিত করতেই এই আয়োজন। শাকিব খানের উপস্থিতি এই প্রজেক্টকে সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে দিয়েছে। নির্মাতা আদনান আল রাজীব বলেন, শাকিব খানকে নিয়ে আমার আগের কাজগুলো প্রশংসিত হয়েছিল, তবে এবারের কাজটি আরও বড় আকারের।

মিউজিক ভিডিওর পাশাপাশি শাকিব খান এখন ব্যস্ত তার নতুন সিনেমা রকস্টার নিয়ে। পরিচালক আজমান রুশোর এই সিনেমায় শাকিবকে দেখা যাবে একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্পে। মজার ব্যাপার হলো, সিনেমার মূল আইডিয়াটি খোদ শাকিব খানেরই দেওয়া। এই সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে। আগামী কোরবানি ঈদে সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দৈনিক নতুন আলো

প্রকাশক : সাদিয়া নূর পূর্ণ
সম্পাদক : নাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক : মোঃ ছিরু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক নতুন আলো