আসন্ন ঈদুল আজহার আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দিতে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের নতুন চলচ্চিত্র নাকফুলের কাব্য। ফেরারি ফরহাদের গল্প ও সংলাপে চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আলোক হাসান। বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আদর আজাদ এবং দর্শকপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি জুটির এই সিনেমাটি ইতিমধ্যে চলচ্চিত্র মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
নাকফুলের কাব্য মূলত একটি নিরেট বাংলাদেশি গল্পের ওপর ভিত্তি করে নির্মিত। যেখানে সমাজপতিদের রক্তচক্ষু ও সামাজিক বাধা উপেক্ষা করে এক যুগলের অমর প্রেম এবং বিরহের চিরচেনা অথচ ভিন্ন আঙ্গিকের চিত্রায়ন করা হয়েছে। প্রেম, রোমান্টিকতা এবং কমেডির এক দারুণ মিশ্রণ দেখা যাবে এই সিনেমায়। চলচ্চিত্রটিতে মোট তিনটি গান রয়েছে, যা গল্পের মোড় পরিবর্তনে এবং দর্শকদের আবেগ ছুঁয়ে যেতে বড় ভূমিকা রাখবে বলে নির্মাতাসূত্রে জানা গেছে।
সিনেমাটির মুক্তি প্রসঙ্গে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সবসময়ই নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণের প্রতি যত্নশীল ও দায়বদ্ধ। এই সিনেমাটিতেও দর্শকরা একটি নিরেট বাংলাদেশি গল্পের অসাধারণ নির্মাণ দেখতে পাবেন। আশা করি, দর্শকরা পরিবারসহ হলে এসে সিনেমাটি উপভোগ করে তাদের ঈদ উদযাপনকে আরও আনন্দময় করে তুলবেন।
সিনেমাটিতে আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা আলী রাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ এবং গাজী রাকায়েতসহ অনেকে। একঝাঁক তারকা অভিনীত এই চলচ্চিত্রটি পারিবারিক আবহে প্রেক্ষাগৃহে বসে দেখার মতো একটি কাজ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঈদের প্রতিযোগিতায় নাকফুলের কাব্য আদর-পূজা জুটির রসায়ন এবং গল্পের শক্তিতে দর্শকদের মন জয় করতে পারবে কিনা, এখন সেটাই দেখার বিষয়। দেশের প্রেক্ষাগৃহগুলোতে চলচ্চিত্রটি মুক্তির সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন